1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের প্রতীক খুরশিদ আলম কলি সিকদার, তৃণমূলের রাজনীতিতে ফেরার প্রত্যাশা অনুসারীদের-গাজীপুর সংবাদ  ভাণ্ডারিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধ মঞ্চ থেকে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও লিফলেট প্রদান-গাজীপুর সংবাদ  কাতারে ঘাম ঝরান রিনা, দেশে স্বজনদের ওপর নির্যাতন: কাপাসিয়ায় প্রবাসীর জমি দখল চেষ্টা, সাংবাদিককে হুমকির অভিযোগ-গাজীপুর সংবাদ  নরসিংদীর পাঁচদোনা মোড়ে ফুটপাত দখল করে দোকান দিয়ে, লাখ লাখ টাকার চাঁদাবাজির অভিযোগ!-গাজীপুর সংবাদ  গলাচিপায় গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত-গাজীপুর সংবাদ  ছাতকের চরমহল্লা ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান সামছ উদ্দিন আহমেদ-গাজীপুর সংবাদ  শ্রীলঙ্কার সাংবাদিকদের পাশে ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সরকারের প্রতি আহ্বান-গাজীপুর সংবাদ  ভারতীয় সাংবাদিক নেতা মীর মোহাম্মদ আলী ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের স্থায়ী সদস্য নির্বাচিত-গাজীপুর সংবাদ  ছাতক-সিলেট রেললাইন নির্মাণ প্রকল্প ২০২৭ সালের জুন পর্যন্ত মেয়াদ বৃদ্ধি-গাজীপুর সংবাদ  গলাচিপা পৌরসভায় ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী নাজমুল হুদা রিপন, গাড়িবহরে প্রচারণা-গাজীপুর সংবাদ 

চিতলমারীতে  যুবকের রডের আঘাতে পথচারী নিহত, আহত দুই পুলিশ সদস্য-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৮৩ টাইম ভিউ

সবুজ শিকদার,জেলা প্রতিনিধি বাগেরহাটঃ

বাগেরহাটের চিতলমারীতে নেশাগ্রস্ত যুবকের লোহার রডের আঘাত ও দায়ের কোপে এক পথচারী নিহত হয়েছে। ওই যুবককে ধরতে গিয়ে চিতলমারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ তরিকুল ইসলাম ও উপ-পরিদর্শক (এসআই) মোঃ রেজাউল ইসলাম গুরুতর আহত হয়েছেন।

রোববার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের চরবড়বাড়িয়া গ্রামের হাবিব ফকিরের বাড়ির সামনে রাস্তায় পুলিশ কর্মকর্তাদের ওপর এ হামলা হয়। একই স্থানে শনিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে পথচারী কৃষ্ণপদ হীরার (৫০) ওপর লোহার রড ও দা দিয়ে ওই যুবক হামলা করে।

রোববার সকাল সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় কৃষ্ণপদ হীরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। আহত দুই পুলিশ কর্মকর্তাকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ হামলাকারী শাহীন শেখ (২৫) কে আটক করেছে। চিতলমারী থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ গোলাম কিবরিয়া খান এ সব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানান, শনিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বড়বাড়িয়া ইউনিয়নের চরবড়বাড়িয়া গ্রামের রসিক লাল হীরার ছেলে কৃষ্ণপদ হীরা পার্শ্ববর্তী আত্মীয়র বাড়িতে যাচ্ছিলেন। এ সময় তিনি গ্রামের হাবিব ফকিরের বাড়ির সামনে রাস্তায় পৌঁছালে একই গ্রামের সুন্দর আলী শেখের ছেলে নেশাগ্রস্ত শাহীন শেখ তাকে বিনা কারণে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রোববার সকাল সাড়ে ৮ টায় কৃষ্ণপদ হীরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ খবর পেয়ে থানা পুলিশ হামলাকারী যুবককে আটক করতে গেলে শাহীন শেখ লোহার রড় ও দা দিয়ে পুলিশের উপর হামলা চালায় হামলায় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ তরিকুল ইসলাম ও উপ-পরিদর্শক (এসআই) মোঃ রেজাউল ইসলাম গুরুতর আহত হয়েছেন। পুলিশ হামলাকারী শাহিন শেখকে আটক করেছে।

চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মোঃ মামুন হাসান বলেন, ‘আহত অবস্থায় দুই পুলিশ কর্মকর্তা হাসপাতালে ভর্তি হয়েছেন। ওসি তদন্তর মাথায় ৮ টি সেলাই লেগেছে। এসআই বাম হাতে আঘাত পেয়েছেন। তারা হাসপাতালে ভর্তি রয়েছেন। আমরা গুরুত্বে সাথে তাদের চিকিৎসা সেবা প্রদা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com