1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম:
দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের প্রতীক খুরশিদ আলম কলি সিকদার, তৃণমূলের রাজনীতিতে ফেরার প্রত্যাশা অনুসারীদের-গাজীপুর সংবাদ  ভাণ্ডারিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধ মঞ্চ থেকে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও লিফলেট প্রদান-গাজীপুর সংবাদ  কাতারে ঘাম ঝরান রিনা, দেশে স্বজনদের ওপর নির্যাতন: কাপাসিয়ায় প্রবাসীর জমি দখল চেষ্টা, সাংবাদিককে হুমকির অভিযোগ-গাজীপুর সংবাদ  নরসিংদীর পাঁচদোনা মোড়ে ফুটপাত দখল করে দোকান দিয়ে, লাখ লাখ টাকার চাঁদাবাজির অভিযোগ!-গাজীপুর সংবাদ  গলাচিপায় গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত-গাজীপুর সংবাদ  ছাতকের চরমহল্লা ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান সামছ উদ্দিন আহমেদ-গাজীপুর সংবাদ  শ্রীলঙ্কার সাংবাদিকদের পাশে ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সরকারের প্রতি আহ্বান-গাজীপুর সংবাদ  ভারতীয় সাংবাদিক নেতা মীর মোহাম্মদ আলী ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের স্থায়ী সদস্য নির্বাচিত-গাজীপুর সংবাদ  ছাতক-সিলেট রেললাইন নির্মাণ প্রকল্প ২০২৭ সালের জুন পর্যন্ত মেয়াদ বৃদ্ধি-গাজীপুর সংবাদ  গলাচিপা পৌরসভায় ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী নাজমুল হুদা রিপন, গাড়িবহরে প্রচারণা-গাজীপুর সংবাদ 

গণসংযোগে নেমেছেন আ’লীগের মনোনয়ন প্রত্যাশী প্রার্থী মোহাম্মদ আলী-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৮৬ টাইম ভিউ

এম এ সালাম রুবেল স্টাফ রিপোর্টারঃ

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আগাম গণসংযোগ ও প্রচারণায় নেমেছেন বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার ধনতলা ইউনিয়নের বিভিন্ন গ্রামে ও হাট বাজারে ব্যাপক গণসংযোগ করেন তিনি। ঠাকুরগাঁও -২ (বালিয়াডাঙ্গী-হরিপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী তিনি। তার সাথে প্রচার প্রচারণায় অংশ নিয়েছেন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

তিনি শাসক দলের সভাপতি ও উপজেলার সাবেক চেয়ারম্যানসহ দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পালন করে আসলেও দলীয় কোন বিশেষ সুযোগ-সুবিধা ভোগ করেননি। দল ও দলের ভাবমূর্তি ক্ষুন্নকর এমন কোন অভিযোগের দাগও পড়েনি তার শরীরে। তিনি দলের জন্য দিয়েই গেছেন। আগলে রেখেছেন তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে।

সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীকে তিনি আপন করে নিয়েছেন। মসজিদ-মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে রয়েছে তার দান অনুদান। বিপদ আপদে সাধারন মানুষের পাশে দাড়াচ্ছেন তিনি।একারনে পরিবর্তনের ডাক দিয়ে ২ আসনের হাট- বাজার, গ্রামে গঞ্জে, দলীয় নেতা কর্মীদের দেয়া বিলবোর্ডে শোভা পাচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী ভাইকে “এমপি হিসেবে দেখতে চাই”।

স্থানীয় নেতাকর্মীরা বলেন, মোহাম্মদ আলী ভাই এমপি প্রার্থী হিসেবে সব শ্রেণি-পেশার মানুষের কাছে পরিচিত একজন মুখ। তিনি এর আগে উপজেলা চেয়ারম্যান হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। এ আসনে অন্যান্য প্রার্থীর তুলনায় তিনি দলীয় মনোনয়নের যোগ্য প্রার্থী। যে কারণে আমরা আওয়ামী লীগের নীতি নির্ধারণী ফোরামের কাছে দাবি করছি এ আসনে তাকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হোক।

জানা গেছে, উপজেলার আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে ধনতলা ইউনিয়নে গণসংযোগে যান আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী। তার উপস্থিতিতে উৎসুক জনতার ঢল নামে। দলীয় নেতাকর্মীদের মাঝেও প্রাণচাঞ্চল্য দেখা যায়। গনসংযোগকালে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন তুলে ধরে আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান মোহাম্মদ আলী।

মোহাম্মদ আলী বলেন, আমি রাজনীতি করি মানুষের জন্য। জনগনের কল্যাণের জন্যই আমার রাজনীতি। দীর্ঘদিন যাবত বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি, কিন্তু কখনো কোন অন্যায় করিনি। দুর্নীতিকে কখনো প্রশ্রয় দেইনি। নিজের কষ্টে উপার্জিত অর্থ মানুষের কল্যানে ব্যায় করি। আগামী সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী আমি। তাই দলীয় নেতাকর্মীদের নিয়ে আগাম প্রচারণা ও গণসংযোগ করছি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com