1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম:
দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের প্রতীক খুরশিদ আলম কলি সিকদার, তৃণমূলের রাজনীতিতে ফেরার প্রত্যাশা অনুসারীদের-গাজীপুর সংবাদ  ভাণ্ডারিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধ মঞ্চ থেকে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও লিফলেট প্রদান-গাজীপুর সংবাদ  কাতারে ঘাম ঝরান রিনা, দেশে স্বজনদের ওপর নির্যাতন: কাপাসিয়ায় প্রবাসীর জমি দখল চেষ্টা, সাংবাদিককে হুমকির অভিযোগ-গাজীপুর সংবাদ  নরসিংদীর পাঁচদোনা মোড়ে ফুটপাত দখল করে দোকান দিয়ে, লাখ লাখ টাকার চাঁদাবাজির অভিযোগ!-গাজীপুর সংবাদ  গলাচিপায় গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত-গাজীপুর সংবাদ  ছাতকের চরমহল্লা ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান সামছ উদ্দিন আহমেদ-গাজীপুর সংবাদ  শ্রীলঙ্কার সাংবাদিকদের পাশে ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সরকারের প্রতি আহ্বান-গাজীপুর সংবাদ  ভারতীয় সাংবাদিক নেতা মীর মোহাম্মদ আলী ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের স্থায়ী সদস্য নির্বাচিত-গাজীপুর সংবাদ  ছাতক-সিলেট রেললাইন নির্মাণ প্রকল্প ২০২৭ সালের জুন পর্যন্ত মেয়াদ বৃদ্ধি-গাজীপুর সংবাদ  গলাচিপা পৌরসভায় ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী নাজমুল হুদা রিপন, গাড়িবহরে প্রচারণা-গাজীপুর সংবাদ 

ঠাকুরগাঁওয়ে ট্রেন থেকে নামতে গিয়ে পা-কাটা পড়ে নারী আহত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ২৫৭ টাইম ভিউ

হুমায়ুন কবির,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ রেলস্টেশনে ট্রেন থেকে নামার সময় মিনতি রাণী (৫০) নামে এক নারী যাত্রীর বাম পায়ের গোড়ালির উপর থেকো কাটা পড়ার ঘটনা ঘটেছে। রোববার (৮ অক্টোবর) ভোরে পীরগঞ্জ রেলওয়ে স্টেশনে এই দুর্ঘটনা ঘটে বলে জানান সহকারী স্টেশন মাস্টার সোহরাব হোসেন। আহত মিনতি গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার পচাবাজারে এলাকার বাসিন্দা।

সহকারী স্টেশন মাস্টার সোহরাব হোসেন বলেন, ভোর বেলা রাজশাহী থেকে বাংলাবান্ধা এক্সপ্রেস নামের ট্রেনটি পঞ্চগড়ের উদ্দেশ্যে রওয়ানা হয়। পথে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার রেলওয়ে স্টেশনে এসে ট্রেনটি পৌঁছলে পা পিছলে মিনতি রাণী নামে পড়ে, এতে তার বাম পায়ের গোড়ালির ওপর থেকে কাটা পড়ে।
তাৎক্ষণিক পীরগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থল থেকে মিনতি রাণীকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।
পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার আব্দুর রহমান সোহান বলেন, মিনতি রাণীর বাম পা গোড়ালির ওপর থেকে বিচ্ছন্ন হয়ে গেছে। তার কোনো আত্নীয় স্বজনের খোঁজ পাওয়া যায়নি।
তিনি আরো বলেন, প্রাথমিক চিকিৎসা দিয়ে উপজেলা রোগী কল্যাণ সমিতির সহায়তায় তাকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) বিদ্যুৎ কুমার চৌধুরী বলেন, মিনতি রাণীর পরিবারের খোঁজ পেতে আমরা বিভিন্নভাবে যোগাযোগ অব্যাহত রেখেছি এবং গাইবান্ধা থানায়ও বলা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com