1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

শারদীয় দুর্গা পূজা-২০২৩ উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা উপহার প্রদান”-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ২৫৬ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ এসএম মাসুদ

শ্রী শ্রী শারদীয় দুর্গোৎসব-২০২৩ এর মহাসপ্তমীতে গাজীপুরের কাপাসিয়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

রোববার (২১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কেন্দ্রীয় জয়কালী মন্দির পূজামণ্ডপে পরিদর্শন করেন,জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম ও জেলা পুলিশ সুপার কাজী শফিকুল আলম বিপিএম ও জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী জিনিয়া ফারজানা।

পরিদর্শনকালে প্রতিমা দর্শন, মণ্ডপের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও উত্তরীয় গ্রহণ। সংশ্লিষ্ট পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণী-পেশার পূজারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত মতবিনিময় এবং শুভেচ্ছা উপহার প্রদান করেন।

এ-সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব সুরাইয়া খান,র‌্যাব-১ এর কোম্পানী কমান্ডার ইয়াসির আরাফাত ও তার সহধর্মিনী, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম & অপস্) মোহাম্মদ ছানোয়ার হোসেন ও তার সহধর্মিনী, জেলা এনএসআইয়ের যুগ্ম পরিচালক ও তার সহধর্মিনী, অতিরিক্ত পুলিশ সুপার(কালীগঞ্জ সার্কেল) উখিংমে, উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম গোলাম মোর্শেদ খাঁন,সহকারী কমিশনার (ভুমি) রিফাত নূর মৌসুমী, থানা অফিসার ইনচার্জ আবুবকর মিয়া,জেলা প্রশাসন ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণসহ বিভিন্ন শ্রেণীপেশার পূজারীগন উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, উপজেলায় ৬৮টি পূজামন্ডপে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপিত হচ্ছে। এই উৎসবে পুলিশ, আনসার ও ভিডিপি সদস্যরা আইন-শৃঙ্খলা রক্ষার্থে কাজ করছে। এছাড়া প্রায় প্রত্যেকটি পূজামণ্ডপ সিসি ক্যামেরার আওতাভুক্ত করা হয়েছে। প্রত্যাশা করছি, শান্তিপূর্ণভাবে দেবী দুর্গার প্রতিমা বিসর্জন দেওয়ার মাধ্যমে শেষ হবে এবারের শারদীয় দুর্গোৎসব।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com