1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম:
বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করল স্বেচ্ছাসেবক পথের আলো ফাউন্ডেশন-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত একজন গ্রেফতার-গাজীপুর সংবাদ  বেপরোয়া ব্যাটারিচালিত অটোরিকশায় বিপর্যস্ত সড়ক: ঢাকা, সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি-গাজীপুর সংবাদ  নবনির্বাচিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে পটুয়াখালী জেলা শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে আনন্দ মিছিল-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে ২০ বোতল বিদেশি মদসহ একজন গ্রেফতার- গাজীপুর সংবাদ  পীরগঞ্জে ইএসডিও’র উদ্যোগে প্রমীলা প্রীতি ফুটবল: রাঙ্গাটুঙ্গি একাডেমি বিজয়ী।-গাজীপুর সংবাদ  মোহনা টিভির সিইও অপসারণের খবর ভিত্তিহীন দাবি-গাজীপুর সংবাদ  ছাতকে বৃহত্তর ছাতক প্রবাসী সমিতি নর্থ ওয়েস্ট ইউকের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির।-গাজীপুর সংবাদ  ছাতকে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির আয়োজনে “জ্ঞানদ্বীপ” মেধাবৃত্তি পরিক্ষা সম্পন্ন-গাজীপুর সংবাদ  নির্বাচনী সাবসেন্টার স্থানান্তরের দাবিতে ছাতকের ছনখাইড়ে সংবাদ সম্মেলন-গাজীপুর সংবাদ 

জামালপুরে বিএনপি ও অঙ্গসংগঠন কর্তৃক শেষ দিনের অবরোধ পালন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ২৭৭ টাইম ভিউ

নিজস্ব প্রতিবেদক :

গণতন্ত্র পুন:প্রতিষ্ঠার একদফা দাবীতে দেশব্যাপী সর্বাত্মক ৭২ঘন্টা

অবরোধ কর্মসূচির তৃতীয় দিনে জামালপুর শহর ও সদর উপজেলার বিভিন্ন পয়েন্টে গণতন্ত্রের মুক্তিকামী জনতা সড়ক অবরোধ করে মিছিল ও সমাবেশ করে।
বৃহস্পতিবার জামালপুর শহরের নতুন বাইপাস রোডে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুনের নেতৃত্বে অবরোধের সমর্থনে একটি মিছিল বের হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জামালপুর শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মোঃ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা কৃষক দলের সদস্য সচিব গাউসুল আজম শাহিন, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ আব্দুল হালিম, জেলা তাঁতী দলের সদস্য সচিব মোঃ মাছুদুর রহমান মাছুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, জামালপুর শহর ছাত্রদলের সদস্য সচিব মোঃ শামীম আহম্মেদসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

অপরদিকে জামালপুর শহরের নয়াপাড়ায় জেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম খান সজীবের নেতৃত্বে অবরোধের সমর্থনে মিছিল করে যুবদলের নেতাকর্মীরা। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ আনোয়ারুজ্জামান লিটন, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক মুশফিকুর রহমান লুলু, যুবনেতা আশরাফ হোসেনসহ নেতাকর্মীরা।
এদিকে শহরের ৫নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে গেইটপাড় এলাকায় মিছিল করে বিএনপির নেতাকর্মীরা। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সম্পাদক মন্ডলীর সদস্য রমজান আলী রঞ্জু, ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ইকবাল হুদা, সাধারণ সম্পাদক মোঃ রিমন আকন্দ, জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রতন, জামালপুর শহর জাসাসের সাধারণ সম্পাদক সায়েম হোসেন সঙ্গীতসহ নেতাকর্মীরা।
শহরের ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে মালগুদাম এলাকায় অবরোধের সমর্থনে মিছিল করেছে নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন, ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আরিফুর রহমান আরিফ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাব্বির রুবেল, মুনসহ নেতাকর্মীরা।
এছাড়াও বৃহস্পতিবার জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলনের দিকনির্দেশনায় উপজেলার কেন্দুয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে নারিকেলী এলাকায় জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে অবরোধের সমর্থনে মিছিল করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com