1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

জুড়ীতে ৫নং বিট পুলিশিং সভায় চোলাই মদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ২৬৯ টাইম ভিউ

মোঃ জাকির হোসেন স্টাফ রিপোর্টার

মৌলভীবাজারের জুড়ী থানা পুলিশের উদ্যোগে মঙ্গলবার ( ১৪ নভেম্বর ) বিকাল ৪ ঘটিকার সময় ৭নং ফুলতলা ইউনিয়নের ফুলতলা প্রাইমারী স্কুলের সামনে এ সভা অনুষ্ঠিত হয়।

জুড়ী থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও ৫ নং বিট দায়িত্বপ্রাপ্ত অফিসার এসআই ফরহাদ এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জুড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন, এছাড়া সভায় বিশেষ অতিথি  হিসেবে ছিলেন ৭নং ফুলতলা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আলীম সেলু, ফুলতাল চা বাগানের ম্যানেজার ওয়াহিদুল ইসলাম, ইউপি সদস্য, বিদ্যা সাগর, এছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য দেন, ইউপি সদস্য দছির উদ্দিন, ইউপি সদস্য মারুফ, উটতম চাষা, ফুলতলা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান নাজির সিজিল, যুবলীগের যুগ্ন আহবায়ক আব্দুল বাছিত ছায়াদ, ও সানি পান্ডে প্রমুখ।

এতে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন সভায় তিনি বলেন, আমার থানায় কোনো মাদক ব্যবসায়ী, মাদকসেবী, চাঁদাবাজ, সন্ত্রাসী ডাকাতি কর্মকাণ্ড ও ভূমি দস্যুদের কোনো স্থান হবে না। তারা যে কোনো পরিচয়ের হোক। মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্সের নীতি গ্রহণ করেছে।
তাই আমার এলাকায় মাদক, চাঁদাবাজি, সন্ত্রাসী ও কোনো ভূমি দস্যুর কোনো ঠাঁই নেই।

ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন আরো জানান আমার  থানার গেট সব সময় এলাকাবাসীর জন্য খোলা।
যেকোনো প্রয়োজনে আমাকে সরাসরি জানাবেন। আমরা জনগণের সেবক। আমরা দেশের স্বার্থে কাজ করবো।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com