1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

মিরপুরে ছিনতাইকালে গ্রেফতার ৩-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ২৮৭ টাইম ভিউ

মাসুদ রানা,সিনিয়র রিপোর্টারঃ

মিরপুরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে তিনটি চাকু উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মোঃ হৃদয় (১৯), মোঃ রুমান (২০) এবং মোঃ সুজন (১৯)। আজ ভোরে মিরপুর মডেল থানার ১০ নং সেকশনের ঝুটপট্টি রাব্বানী হোটেলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা মিরপুরের চিহ্নিত ছিনতাইকারী। তাদের মধ্যে সুজন ও রুমান গার্মেন্টকর্মী। আর হৃদয় সিএনজি অটোচালক। তারা শুধুমাত্র ছুটির দিনের রাতেই ছিনতাই করেন। সাধারণত বৃহস্পতিবার রাত এবং শনিবার ভোরই তাদের প্রধান টার্গেট। বৃহস্পতিবার রাতে অনেকেই ঢাকা ছেড়ে বাড়ি যায়, আবার অনেকেই ঢাকা আসে। এসব যাত্রীদেরই টার্গেট করেন হৃদয়রা। তাই বৃহস্পতিবার, শুক্রবার সারারাতই তারা ঘুরেন এবং টার্গেট ঠিক করেন। এ ধরনের কোন যাত্রী একা পেলেই চাকু ধরে সব ছিনিয়ে পালিয়ে যান। আজ ভোরেও তারা এমন যাত্রীর অপেক্ষায় ছিলেন। ভোর ৫ টার দিকে রাব্বানি হোটেলের সামনে ঘুরোঘুরি করলে পুলিশের সন্দেহ হয়।তাদের থামতে বললে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে তাদের তল্লাশি করে ৩ টি চাকু উদ্ধার করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com