1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাকিব তালুকদারের জন্মদিন পালন-গাজীপুর সংবাদ  গজারিয়া আওয়ামী লীগের অগ্নিসংযোগ ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল-গাজীপুর সংবাদ  মাদক কারবারি ও সেবীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি: মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে কাপাসিয়ায় বিশাল শোভাযাত্রা ও সমাবেশ-গাজীপুর সংবাদ  গফরগাঁওয়ে বিজয় দিবসে গড়াবেড়-দুগাছিয়ায় মাদকবিরোধী ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বাস স্ট্যান্ডে ২টি থামানো বাসে গভীর রাতে আগুন, একজনের মৃত্যু।-গাজীপুর সংবাদ  ছাতক সমিতির সাবেক সভাপতি ফজর আলীর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বড়লেখায় হিনাইনগর যুব সংঘের সভাপতির জন্মদিন উদযাপন-গাজীপুর সংবাদ  পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন ছাতকের জসিম উদ্দিন সুমেন ও ফখরুল আলম।-গাজীপুর সংবাদ  শিশুবান্ধব উখিয়া গড়তে চাই একটি আধুনিক শিশু পার্ক-গাজীপুর সংবাদ  গজারিয়া ভবেরচর হাইওয়ে থানার নতুন ভবন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি-গাজীপুর সংবাদ 

নৌকার বিজয় নিশ্চিত করে প্রধানমন্ত্রীকে আসনটি উপহার দিতে চান সিমিন হোসেন রিমি-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৬০ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ এসএম মাসুদ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৯৭ গাজীপুর (৪) কাপাসিয়া আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি বলেন, কাপাসিয়ায় নৌকার বিজয় নিশ্চিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসনটি উপহার দিতে হবে। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় শেখ হাসিনা সরকারের বিকল্প নেই। সকল ষড়যন্ত্র মোকাবেলা করেই আওয়ামী লীগ সরকার গঠন করে এদেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করবে। তাই কোনো ষড়যন্ত্রই নৌকার সুনিশ্চিত বিজয় ঠেকাতে পারবে না। শেখ হাসিনার বাংলাদেশ এগিয়ে যাবে। নৌকাকে বিজয়ী করতে না পারলে এদেশের উন্নয়ন অগ্রগতি বাধাগ্রস্ত হয়ে পড়বে।

আজ ২৪ ডিসেম্বর রবিবার উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বিভিন্ন জায়গায় নৌকা প্রতীকের সমর্থনে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। গণসংযোগকালে তিনি স্থানীয় ব্যবসায়ীসহ নারী পুরুষদের মাঝে নৌকা প্রচারপত্র বিলি করেন।

তিনি আরও বলেন, সকল নেতাকর্মী যদি ঐক্যবদ্ধ থাকেন, তাহলে জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের বিজয়কে ঠেকিয়ে রাখা যাবে না। এই নৌকা স্বাধীনতার প্রতীক, বিজয়ের প্রতীক, মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক, বাঙালি জাতি স্বত্তার প্রতীক, বঙ্গবন্ধুর প্রতীক, শেখ হাসিনার প্রতীক। তাই আমার অনুরোধ নৌকার বিজয়কে সুনিশ্চিত করার জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে।
এ-সময় নির্বাচনী প্রচারণায় সফর সঙ্গী ছিলেন,জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আশরাফী মেহেদী হাসান,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউর লস্কর মিঠু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আজগর রসিদ খাঁন,উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাজহারুল ইসলাম সেলিম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান,ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ,ইউপি চেয়ারম্যান ইকবাল মাহমুদ,উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি মাঈন উদ্দিন আপেল, সমাজ সেবক জহিরুল হক ভুইয়া প্রমুখ।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com