1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
একই মাঠে ঝরল দুটি তাজা প্রাণ: পাট কাটেতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের করুণ মৃত্যু, এলাকায় শোকের মাতম-গাজীপুর সংবাদ  প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প: কাপাসিয়ায় ‘স্মার্ট কৃষি কার্ড’ তথ্য সংগ্রহ শুরু, মিলবে ১০ ধরনের সেবা-গাজীপুর সংবাদ  Pinco casino bonusları: 2026 yılına özel promosyonları keşfedin Micasino en Chile: descubre los mejores bonos y promociones del año Explora el mundo de las apuestas en Ecuador con la bet593 app  ছাতকে ব্যাপক উৎসাহ উদ্দিপনায় রথযাত্রা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  গলাচিপায় উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত-গাজীজুর সংবাদ  নতুন ভোটার হওয়ার ১৫ দিনের বিশেষ সুযোগ : ইসি-গাজীপুর সংবাদ  ৪৫ বছর পর শহীদ জিয়া’র হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মেজর (অব.) মোজাফফর আটক-গাজীপুর সংবাদ  গজারিয়ায় ফিল্মী স্টাইলে ডাকাতির ঘটনায় আটক ১৪ ডাকাত-গাজীপুর সংবাদ 

রাণীশংকৈলে প্রচন্ড শীত ঘন কুয়াশা ও মৃদু শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ২৪১ টাইম ভিউ

হুমায়ুন কবির,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

হিমালয়ের কাছাকাছি অবস্থিত ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় গত কয়েক দিন ধরে ঘন কুয়াশার সাথে পাল্লা দিয়ে বাড়ছে শীত।

ঘন কুয়াশার পাশাপাশি হিম হাওয়ার ছোবলে স্বাভাবিক চলাফেরায় বেশ দায় হয়ে পড়েছে। রোববার ১৪ জানুয়ারি রাণীশংকৈল পৌর শহরসহ সমগ্র উপজেলায় এমন চিত্র দেখা গেছে। তাপ মাত্রা নেমে এসেছে ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে। যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা হিসাবে রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।তার পরও দিনের একটা বড় অংশ ঢাকা থাকছে ঘন কুয়াশায়। এমন অবস্থা বিরাজ করায় বিপাকে পড়েছে খেটে খাওয়া সাধারণ মানুষ। এরকম বৈরি আবহাওয়ায় দিনে আনে দিনে খাওয়া মানুষেরা গরম কাপড়ের অভাবে কাজের সন্ধানে বের হতে পারেনা। নিদারুণ কষ্টে চলছে তাদের জীবন।একই সাথে মৃদু শৈত্যপ্রবাহে অসহায় হয়ে পড়েছে ছিন্নমূল শীতার্ত মানুষেরা। বিভিন্ন শীত জনিত রোগে বেশি আক্রান্ত হচ্ছে বৃদ্ধ ও শিশুরা। সন্ধ্যা নামার সাথে সাথে কুয়াশার চাদরে ঢেকে যায় সমস্ত রাস্তা- ঘাট।পরদিন বিকাল পর্যন্ত এমনি অবস্থা বিরাজ করে। এর ফলে চলাচলে অসুবিধায় ভোগে বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীরা। রাস্তায় চলাচল করতে গেলে গাড়ির আলো থাকা সত্বেও ১০ হাত সামনে কিছুই দেখা যায় না। পাড়ায়-মহল্লায় ও রাস্তা ঘাটে ছিন্নমূল অসহায় মানুষদের আগুন জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা গেছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হিমশিম খেতে হচ্ছে শিক্ষার্থীদের। এই শীত ও ঘন কুয়াশার কবল থেকে রেহাই পাইনি ধানের বীজতলা, বিভিন্ন জাতের রবি শস্য ও সবজির ক্ষেত। এমন আবহাওয়া আরো কয়েকদিন চলমান থাকলে চরম ভোগান্তির মোকাবেলা করে টিকে থাকতে প্রচন্ড বেকায়দায় পড়তে হবে উপজেলা বাসীকে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com