1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় অটোভ্যানের যাত্রী নিহত ১জন আহত ২জন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ২৮৪ টাইম ভিউ

মনজুরুল ইসলাম স্টার্ট রিপোর্টারঃ

নাটোরের সিংড়ায় ট্রাকের ধাক্কায় ১জন নিহত ও ২জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জানুয়ারী ) বেলা এগারোটার দিকে নাটোর -বগুড়া মহাসড়কের শেরকোল ইউনিয়নের আমতলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হলেন-নাটোর সদর উপজেলার লক্ষীপুর গ্রামের মোঃ হারু প্রামাণিকের ছেলে মোঃ শাখাওয়াত হোসেন (৪০)

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে নাটোর হতে সিংড়ার পথে একটি অটোভ্যানে তিনজন যাত্রী যাওয়ার সময় নাটোর হতে বগুড়াগামী অজ্ঞাত নামা একটি ট্রাক পিছন হতে অটোভ্যানকে ধাক্কা দিলে অটোভ্যানটি ব্রিজের সাথে ধাক্কা খায়।অটোভ্যানে থাকা যাত্রী মোঃ শাখাওয়াত হোসেন ঘটনাস্থলে মৃত্যুবরন করেন ও আরও দুইজন যাত্রী গুরুতর আহত হয়।

পরে খবর পেয়ে নাটোর ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত শাখাওয়াত হোসেন এর মৃতদেহ ও গুরুতর আহত আরও দুইজন যাত্রিকে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি)এ,এন,এম মাছুদ বলেন, ঘাটক ট্রাকের ড্রাইভার পলাতক ও ট্রাকটিকে ঘটনাস্থলে পাওয়া যায় নাই।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com