1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
একই মাঠে ঝরল দুটি তাজা প্রাণ: পাট কাটেতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের করুণ মৃত্যু, এলাকায় শোকের মাতম-গাজীপুর সংবাদ  প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প: কাপাসিয়ায় ‘স্মার্ট কৃষি কার্ড’ তথ্য সংগ্রহ শুরু, মিলবে ১০ ধরনের সেবা-গাজীপুর সংবাদ  Pinco casino bonusları: 2026 yılına özel promosyonları keşfedin Micasino en Chile: descubre los mejores bonos y promociones del año Explora el mundo de las apuestas en Ecuador con la bet593 app  ছাতকে ব্যাপক উৎসাহ উদ্দিপনায় রথযাত্রা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  গলাচিপায় উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত-গাজীজুর সংবাদ  নতুন ভোটার হওয়ার ১৫ দিনের বিশেষ সুযোগ : ইসি-গাজীপুর সংবাদ  ৪৫ বছর পর শহীদ জিয়া’র হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মেজর (অব.) মোজাফফর আটক-গাজীপুর সংবাদ  গজারিয়ায় ফিল্মী স্টাইলে ডাকাতির ঘটনায় আটক ১৪ ডাকাত-গাজীপুর সংবাদ 

নাটোরের বনপাড়া জোনে আশা শিক্ষা কর্মসূচির ত্রৈমাসিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ১৯৫ টাইম ভিউ

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

নাটোরের বড়াইগ্রাম—বনপাড়া জোনে আশা কর্মসূচির ত্রৈমাসিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) সকালে আশা বনপাড়া জোনের অধীনস্থ ওয়ালিয়া শাখায় এই কর্মসূচির দ্বিতীয় ও শেষ দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়।

আশা শিক্ষা অফিসার আনোয়ারুশ শাফী’র সার্বিক দিক নির্দেশনায় গতকাল শুক্রবার প্রথম দিনের কর্মশালায় বিভিন্ন এলাকার ১৫জন শিক্ষা সেবিকার মধ্যে প্রশিক্ষণ শুরু করেন কর্মসূচির প্রশিক্ষক লালপুরের ফুলবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেন। এ কর্মশালায় প্রাথমিক পর্যায়ের অধ্যয়নরত শিক্ষার্থী ঝরে পড়া হ্রাস করা, নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর শিক্ষার্থীদের বিদ্যালয়ের দেওয়া পাঠ আয়ত্ত করতে সহায়তা করা, প্রাথমিক পর্যায়ে শিক্ষার মান উন্নয়নে সহায়তা প্রদান করা এবং প্রাক প্রাথমিক পরিচর্যার মাধ্যমে প্রাথমিক স্তরে ভর্তির জন্য নতুন শিক্ষার্থীদের প্রস্তুত করা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। উল্লেখ্য, প্রশিক্ষনার্থী শিক্ষাসেবিকাগন আশা শিক্ষা কর্মসূচীর আওতায় স্বল্প পারিশ্রমিকে উল্লেখিত শিক্ষার্থীদের পাঠদান দিয়ে থাকেন।
কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশা বনপাড়া জোনের রিজিওনাল ম্যানেজার (আরএম) মোঃ গোলাব হোসেন, এসময় আরো উপস্থিত ছিলেন আশা ওয়ালিয়া ব্রাঞ্চের শাখা ব্যবস্থাপক সুকেশ চন্দ্র প্রামাণিক, শিক্ষা সুপারভাইজার ওয়ালিউল ইসলাম প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com