1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

এসএসসি সমমানের পরীক্ষায় অনুপস্থিত ৩৪৭, দাখিল পরীক্ষার্থী বহিষ্কার ৩ জন, জরিমানা ৫ জন সুপারকে-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮৫ টাইম ভিউ

মোঃ মামুন হোসাইন।স্টাফ রিপোর্টার

পটুয়াখালীতে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে ৩৪৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত, ৩ জন দাখিল পরীক্ষার্থী বহিষ্কার ও পাঁচ সুপারকে পাঁচ হাজার টাকা করে জরিমানা আদায়।

আজ রোজ বৃহষ্পতিবার (১৫ ই ফেব্রুয়ারী) এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার প্রথমদিনে ৩৪৭ জন অনুপস্থিত রয়েছে। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থী ১২৮ জন, ভোকেশনাল পরীক্ষার্থী ২৪ জন ও দাখিলের ১৯৫ জন অনুপস্থিত রয়েছে জানা যায়। তবে উপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে এসএসসি ১৪,৩৭৫ জন, ভোকেশনালের ১৮৫১ জন এবং দাখিলের ৫,৭৫২ জন পরীক্ষার্থী অংগ্রহন করেছে। জেলার ৬৮ টি কেন্দ্রে মোট ২১, ৯৯৮ জন পরীক্ষার্থী অংশগ্রহন করেছে।

কিন্তু এদিকে দশমিনায় সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে অবৈধভাবে অনুপ্রেবেশ করে সচিবের কক্ষে অবস্থান করে কেন্দ্র ফি দিতে এসে মোবাইল কোর্ট পাঁচ সুপারিন্টেন্ডেন্টকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত জানা যায়।

সংশ্লিষ্ট বিষয় পরীক্ষা সকাল ১০ টায় শুরু হয়। সকাল ১১ টার সময় পাঁচজন সুপারিন্টেন্ডেন্ট অবৈধভাবে অনুপ্রবেশ করে কেন্দ্র সচিবের কক্ষে কেন্দ্র ফি নিয়ে অবস্থান করায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারি কমিশনার ওয়াশিউজ্জামান চৌধুরী তাদের আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন।

দাখিল পরীক্ষার কেন্দ্র ফি দিতে সকাল ১১ টার সময় ওই পাঁচজন সুপারিন্টেন্ডেন্ট আমার কক্ষে অবস্থান করেন। পরীক্ষা চালাকালীন অবৈধ অনুপ্রবেশ করার অভিযোগ এনে ভ্রাম্যমাণ আদালত মোবাইল কোর্ট এর মাধ্যমে পাঁচ সুপারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

তবে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ওয়াশিউজ্জামান চৌধুরী বলেন, “দাখিল পরীক্ষা চলাকালীন সময় পরীক্ষা কেন্দ্রে অবৈধ ভাবে অনুপ্রবেশ করেন পাঁচজন সুপারিন্টেন্ডেন্ট পরীক্ষার আচরনবিধি লংঘন করায় পাঁচজনকে আটক করা হয়।

কিন্তু মেবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমান করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com