
মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টার
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের
উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল, কবিতা
আবৃতি, চিত্রাঙ্কন প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান,আলোচনা সভা ও
পুরষ্কার বিতরণ করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী
অফিসার মোঃ আবু রাসেল এবং সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা
মোছাঃ হাবিবা খাতুন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর- ৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) সংসদীয় আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। বিশেষ অতিথি ছিলেন বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন, বড়াইগ্রাম থানা অফিসার ইনচার্জ মোঃ শফিউল আযম খান, উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ শারমিন সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক প্রভাষক মো. মোয়াজ্জেম হোসেন বাবলু, বীর মুক্তিযোদ্ধা আবু খায়ের
প্রমুখ।
Leave a Reply