1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধা বৃত্তি” পরীক্ষা সম্পূর্ণ হয়েছে-গাজীপুর সংবাদ  ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ 

কাউকে পেছনে রেখে নয়, সকলকে সাথে নিয়েই স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে সরকার ——-মুহিবুর রহমান মানিক এমপি-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ২৭৩ টাইম ভিউ

সেলিম মাহবুব,সিলেটঃ

সরকারী প্রতিশ্শ্রুতি সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, সরকার অসম্প্রায়িক চেতনায় স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সামনের দিকে এড়িয়ে যাচ্ছে। শিক্ষা-সংস্কৃতি সহ সার্বিক উন্নয়নের পাশাপাশি সকল ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সদা সচেষ্ট রয়েছে সরকার। বর্তমানে ছাতক-দোয়ারার আনাচে-কানাচে চলছে উন্নয়নের কর্মযজ্ঞ। মানুষের দোরগোড়ায় উন্নয়ন পৌছে যাওয়ায় এ অঞ্চলের মানুষ এখন শহরের সার্বিক সুবিধা ভোগ করতে পারছে। তথ্য-প্রযুক্তি নির্ভর বাঙ্গালী জাতি এখন স্বপ্নের স্মার্ট বাংলাদেশের অপেক্ষার প্রহর গুনছে। তিনি বলেন, কাউকে পেছনে রেখে নয়, জাতি-ধর্ম নির্বিশেষে সকল শ্রেনী-পেশার মানুষকে সাথে নিয়েই স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে সরকার। বোরবার দুপুরে ৩ লক্ষ ৩০ হাজার টাকা ব্যয়ে নির্মিত ছাতক শহরের প্রাচীনতম ধর্মীয় প্রতিষ্ঠান কালীবাড়ি মন্দিরের রাস্তা উদ্বোধন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মানিক এসব কথা বলেন। উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি এড. পীযুষ কান্তি ভট্টাচার্যের সভাপতিত্বে এবং আওয়ামীলীগ নেতা সাব্বির আহমদ ও কালীদাস পোদ্দার’র যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, এমপি পত্নী শামীমা ফেরদৌসী লোনা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়াীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক

সৈয়দ আহমদ, ছাতক পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষেদের সভাপতি, প্রাক্তন অধ্যাপক হরিদাস রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদে সাধারন সম্পাদক রবীন্দ্র কুমার দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাহাদ লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম প্রমুখ। সভায় স্বাগত বক্তব রাখেন, কালীবাড়ি মন্দির পরিচালনা কমিটির সভাপতি, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সেক্রেটারী অরুন দাস। এ সময় আওয়ামীলীগ নেতা মোশাহিদ আলী, প্রধান শিক্ষক হেলালুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক নিত্যরঞ্জন দাস, রাস্তার উন্নয়ন কাজের প্রকল্প সভাপতি জ্যোতি প্রকাশ চক্রবর্ত্তি রেন্টু, ডাঃ কৃপাসিন্ধু দাস নিমাই, সাবেক সরকারী কর্মকর্তা কৃষ্ণদাস রায়, উপজেলা পূজা উদযাপন পষিদের সাধারন সম্পাদক বাবুল রায়, ইউপি সদস্য শফিক আলী, সাবেক কাউন্সিলর আসাব মিয়া, আওয়ামীলীগ নেতা নিতাই রায়, ইসতিয়াক রহমান তানভির, রঘুমনি সিংহ, অধির মালাকার, সাবেক স্বেচ্ছাসেবকলীগ নেতা ও উপজেলা যুবলীগ নেতা সাদমান মাহমুদ সানি, স্থানীয় দিলীপ চৌধুরী, ননী ভুষন চৌধুরী, রুপু এষ, বাবুল চৌধুরী, হোমিওপ্যাথি ডাঃ পার্থ সারথী ভট্টাচার্য্য, ডাঃ করুনা সিন্ধু রায়, পীযুষ দাস, লিটন ঘোষ, নিশন গোস্বামী, আওয়ামীলীগ নেতা মখলিছ মিয়া, জাকির হোসন, বীর মুক্তিযোদ্ধা সন্তান জাহাঙ্গির হোসন সহ আওয়ামীলীগ ও সনাতন ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com