1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

সাবেক এমপি নজির হুসেন এর রুহের মাগফেরাত ও খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ইফতার মাহফিল-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ২১৭ টাইম ভিউ

তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ এক নির্বাচনী এলাকার বার বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য, সাবেক জেলা বি এনপির সাধারণ সম্পাদক, সাবেক জেলা বি এনপির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজির হুসেন সাহেব এর রুহের মাগফেরাত কামনা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় উত্তর শ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

( ৩ এপ্রিল) বোধবার উত্তর শ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের কার্যালয়ে রফিক মিয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক আলফাত নুর ও সহ সভাপতি খলিল মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উত্তর শ্রীপুর ইউনিয়ন বি এনপির সভাপতি মোশাহীদ আলম, তাহিরপুর উপজেলা ছাত্রদল আহ্বায়ক আবু হাসান রাসেল, সদস্য সচিব মুন্না সহ ইউনিয়ন ছাত্রদল যুবদল, স্বেচ্ছাসেবক দল,বিএনপির নেতৃবৃন্দ।

মরহুম নজির হুসেন ছিলেন হাওরাঞ্চলের মানুষের গর্বেরধন, তিনি একাত্তর সালে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে অশ্র হাতে নিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন।তিনি ট্যাকেরঘাট সাব-সেক্টরে সহ অধিনায়কের দায়িত্ব পালন করছেন।তিনি হাওরের কৃষক জেলেদের অধিকার নিয়ে সারাজীবন আন্দোলন সংগ্রাম করে তাদের অধিকার প্রতিষ্ঠা করেছেন।তিনি তিন বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন তার শাসনামলে এলাকায় স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, রাস্তাঘাট সহ অভুতপুর্ব উন্নয়ন সাধিত করেছেন। যাহা চিরকাল স্বরন রাখবে জনগন।নজির হুসেন বিশ্বম্ভপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের শাহ পুর গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com