1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

কাপাসিয়ায় আনারস মার্কার প্রার্থী এগিয়ে-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ৬ মে, ২০২৪
  • ১৬২ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: এসএম মাসুদ

গাজীপুরের কাপাসিয়া উপজেলা পরিষদ নির্বাচন আগামী ৮ মে ২০২৪ ইং অনুষ্ঠিত হতে যাচ্ছে। উপজেলায় চেয়ারম্যান পদে ২জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন।

চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উদ্দিন সেলিম (আনারস) মার্কা ও বর্তমান চেয়ারম্যান মোঃ আমানত হোসেন খাঁন (মোটর সাইকেল) মার্কা।

ভাইস চেয়ারম্যান পদে কাপাসিয়া ডিগ্রী কলেজের সাবেক ভিপি হাফিজুল হক চৌধুরী আইয়ুব ( টিয়া পাখি ) উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমান উল্লাহ শেখ ইমু কে (তালা) উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আফসার উদ্দিন আহমেদ কে ( টিউবওয়েল ) উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ মোঃ মজিবুর রহমান কে (উড়োজাহাজ), বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রওশন আরা সরকার কে( কলস) ও উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শামীমা নাসরীন শিখা কে (ফুটবল ) মার্কা নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন।

এরমধ্যে পুরো উপজেলায় প্রচার প্রচারনা ও জনসমর্থনের প্রতিযোগিতায় সাধারন ভোটারদের মনে ইতি মধ্যেই জায়গা করে নিয়ে এগিয়ে রয়েছেন আনারস মার্কার তরুন প্রার্থী মাহাবুব উদ্দিন সেলিম এবং দিনদিন জন প্রিয়তা বেড়েই চলছে।

উল্লেখ্য, মাহবুব উদ্দিন সেলিমের জন্ম উপজেলা সদর ইউনিয়নের বানার হাওলা গ্রামের একটি রাজনৈতিক পরিবারে।
মাহবুব উদ্দিন সেলিম রাজনীতিতে পর্দাপন বাংলাদেশ ছাত্রলীগের মাধ্যমে তিনি দির্ঘদিন উপজেলা ছাত্রলীগের সভাপতি, কলেজ শাখা ছাত্র লীগের ভিপি, উপজেলা যুবলীগের সভাপতি, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান এর দায়িত্ব পালন করেন। তিনি বর্তমানে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এর দায়িত্বে রয়েছেন।
তিনি আরও বলেন, মাঠে এখন আনারসের গণজোয়ার বইছে। আগামী ৮ মে নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে তা প্রমাণিত হবে। তিনি দলমত নির্বিশেষে উপজেলার সর্বস্থরের জনসাধারণের আস্থা ও ভালোবাসা অর্জনে সক্ষম হয়েছেন বলেও নিজের অভিব্যক্তি প্রকাশ করেন।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com