
সেলিম মাহবুব,সিলেট:
ছাতকে বজ্রপাতে নিহত হয়েছেন দুই যুবক। সোমবার (২০ মে) সকাল১১টার দিকে চেলা নদীতে বালু উত্তোলন করতে গিয়ে বজ্রপাতে মারা যান মোহাম্মদ দোলন মিয়া। মোহাম্মদ দোলন মিয়া ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের আনসার মিয়ার পুত্র। সকালে দোয়ারার নরসিংপুর এলাকায় চেলা নদী থেকে নৌকায় বালু উত্তোলনের কাজ করার সময় হঠাৎ করে বজ্রপাতের শিকার হন ওই যুবক। স্থানীয়রা জানিয়েছেন ঘটনাস্থলেই তিনি মারা গেছেন। পরে তাকে ছাতক হাসপাতালে নেয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বজ্রপাতের ঘটনায় বাহাদুর পুর গ্রামের মজলিস মিয়ার পুত্র বালু শ্রমিক আব্দুল কুদ্দুসও মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম। এ বজ্রপাতের ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন।
Leave a Reply