1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকে ২০ পিচ ইয়াবা সহ ১ জন ও নিয়মিত মামলায় ১ জন– গ্রেফতার ২-গাজীপুর সংবাদ  সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ ইস্যুতে রাণীশংকৈলে বিএনপি–জামায়াত সংঘর্ষ,আহত-৪-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ে ইউএনও অফিসে হামলা: নিয়োগ পরীক্ষার নথিপত্র ছিনতাই, বিএনপি সভাপতিসহ ৪০ জনকে আসামি করে মামলা -গাজীপুর সংবাদ  গজারিয়া রাস্তার জন্য জমি দিয়ে বিপাকে ৪ পরিবার: খালের দোহাই দিয়ে উচ্ছেদের নোটিশ-গাজীপুর সংবাদ  সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল : চট্টগ্রাম মহানগর ছাত্রশিবির-গাজীপুর সংবাদ  মুনিরীয়া যুব তবলীগের ইফতার মাহফিল আলোচনা সভা : সিয়াম সাধনায় নফল ইবাদতে মনোযোগের আহ্বান-গাজীপুর সংবাদ  সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ইফতার ও দোয়া মাহফিল।-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনা ও কালবৈশাখী ঝড়ে দেয়াল ধসে স্কুলছাত্রসহ নিহত ২-গাজীপুর সংবাদ  বাগাতিপাড়ায় ফিলোন পোল্ট্রি এন্ড ফিশ ফিডসের ইফতার মাহফিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  হরিপুর ইউএনও কার্যালয়ে ঢুকে কলেজের নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি’র সভাপতির বিরুদ্ধে-গাজীপুর সংবাদ 

ছাতকে বন্যা পরিস্থিতির অবনতি নদ-নদীতে পানি বৃদ্ধি অব্যাহত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ১৫৩ টাইম ভিউ

সেলিম মাহবুব,সিলেট:

ভারী বর্ষণ এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আবারো ছাতকের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বন্যা ভয়াবহ আকার ধারণ করতে পারে। থেমে থেমে বৃষ্টি ও থেমে থেমে বন্যার পানি বৃদ্ধি পাচ্ছে। ছাতকে সুরমা, চেলা ও পিয়ান নদীর পানি প্রবল বেগে প্রবাহিত হচ্ছে এবং এসব নদ-নদীর পানি বিপদ সীমার ১১৩০ সে.মি.উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে পানি উন্নয়ন বোর্ডের সুত্র থেকে জানা গেছে। উপজেলার পৌরসভা সহ ১৩ ইউনিয়নের বেশ কিছু ঘর বাড়িতে বন্যার পানি ঢুকেছে। ছাতক শহরের পশ্চিম বাজার, উপজেলা রোড, ক্লাব রোড, মেডিকেল রোড় ও আখড়া এলাকার সড়কে বন্যার পানি প্রবেশ করেছে। ক্লাব রোড, তাহিরপ্লাজা, পুরাতন কাষ্টম রোড এবং মন্ডলীভোগ এলাকার কয়েকটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে প্রবেশ করেছে বন্যার পানি। ছাতক-সিলেট সড়কের মুক্তিরগাঁও এবং ঝাওয়া এলাকায় পানিতে ডুবে গেছে সড়ক। বন্যার পানি আরো কিছুটা বৃদ্ধি হলেই সিলেট, গোবিন্দগঞ্জের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে। পৌরসভার বাগবাড়ি, মন্ডলীভোগ, চরেরবন্দ, দক্ষিণ বাগবাড়ি, ভাসখালা, কুমনা, নোয়ারাই-ইসলামপুর, ফকিরটিলা, এলাকায় অনেক বাসা বাড়িতে ঢলের পানি ঢুকে পড়েছে। ইসলামপুর ইউনিয়নের নিজগাঁও রতনপুর, ছনবাড়ি নোয়াকোট, রহমতপুর, বনগাঁও, দারোগাখালী, বৈশাকান্দি, সৈদাবাদ, বাহাদুরপুর সহ আরো কয়েকটি গ্রামের মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন।

উপজেলার কালারুকা ইউনিয়নের বোবরাপুর, রামপুর, করছখালী, নোয়াগাও, নোয়ারাই ইউনিয়নের বাশ টিলা, শারপিন নগর, বড়গল্লা, রাজারগাও, খুরমা, কুপিয়া, উত্তর খুরমা ইউনিয়নের গদারমহল, রুক্কা, আমেরতল,ফুরকান নগর, ঘাটপার, এলংগি,পলিরটুক, রাখা, চলিতারবাক, বিহাই, চরমহল্লা ইউনিয়নের চর মাধব, কেজাউরা,খরিদি
চর,চরবাড়ুকা, দক্ষিণ খুরমা ইউনিয়নের চৌকা, হাদনালি, হরিশ্ব্ররণ, জাতুয়া, ভুইগাও, দড়ারপার, চেচান, ছাতক সদর ইউনিয়নের মুক্তিরগাও, তিররাই, কাজিহাটা, মাছুখালী, বড়বাড়ি, আন্ধারিগাও, কান্দিগাও গ্রাম বন্যায় প্লাবিত।
এছাড়া ছাতক পৌরসভা, ভাতগাও, সিংচাপইড়, ছৈলা আফজলাবাদ, গোবিন্দগঞ্জ-সৈদেরগাও, দোলারবাজার, জাউয়াবাজার ইউনিয়নের বিভিন্ন এলাকা, গ্রাম, সড়ক বন্যায় প্লাবিত হয়েছে। উপজেলার অধিকাংশ গ্রামীণ সড়কের উপর দিয়ে প্রবল বেগে প্রবাহিত হচ্ছে বন্যার পানি। গত রোববার বন্যায় প্লাবিত ইসলামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন, ছাতক উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান রফিকুল ইসলাম কিরন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তাফা মুন্না। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, দুর্যোগ মোকাবেলায় উপজেলা প্রশাসনের সব ধরনের প্রস্তুতি রয়েছে। বুধবার বন্যায় ক্ষতিগ্রস্হ বিভিন্ন ওয়ার্ডের মহল্লা পরিদর্শন করেন ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com