1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতকে পৌর সভায় ১০০ কোটি টাকা ব্যয়ে আধুনিক ডিবাইডার, ফোরলেন সড়কসহ ২৬৬ কোটি টাকার উন্নয়ন কাজের পরিদর্শন করেছেন—এমপি মিলন-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা-গাজীপুর সংবাদ  football predictions: أفضل الطرق للاستفادة من مباراة أستراليا ضد مصر প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী  মোঃ সুমন খান-গাজীপুর সংবাদ  জামালপুরে উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে হত্যা মামলা, এলাকায় তোলপাড়-গাজীপুর সংবাদ  Online vs Traditional Poker: How to Bet with Foreign Companies Without a Deposit ছাতক পৌরসভার ৫৩ কোটি ৭১ লক্ষ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক-গাজীপুর সংবাদ  জাতীয় পর্যায়ে সেরা ১০-এ এনজেড আলিম মাদ্রাসা, কৃতী শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা-গাজীপুর সংবাদ  বাকেরগঞ্জের চরসমদি বালিগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নিয়ে অনিয়মের অভিযোগ-গাজীপুর সংবাদ কাপাসিয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে নিম্নমানের ইট দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ-গাজীপুর সংবাদ 

দুরপাল্লার যানবাহন বন্ধ ছাতকে বন্যায় প্লাবিত হয়েছে ঘর-বাড়ি ও রাস্তা-ঘাট সহ বিস্তীর্ণ এলাকা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ২০৪ টাইম ভিউ

সেলিম মাহবুব,সিলেট:

কয়েক দিনের ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে ছাতক উপজেলার বিস্তীর্ণ এলাকা। বন্যার পানিতে থৈ-থৈ করছে উপজেলার সর্বত্রই। উপজেলা পরিষদ, পৌরসভা, থানা, সহ বিভিন্ন সরকারি দপ্তরে বন্যার পানি প্রবেশ করেছে। ছাতক পৌরসভা সহ উপজেলার ১৩ ইউনিয়নে হাজার- হাজার মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন। উপজেলা সদরের সাথে সকল ইউনিয়নের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ছাতক- সিলেট, ছাতক-জাউয়া, ছাতক-দোয়ারাবাজার সড়ক সহ সকল গ্রামীণ সড়কে

যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। নদ-নদীতে নৌ-চলাচলও সীমিত। ছাতকে সুরমা, চেলা ও পিয়ান নদীর পানি প্রবল বেগে প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যা ৬.০০ ঘটিকার সময় সুরমা নদীর পানি ছাতক পয়েন্টে বিপদ সীমার ১৫০ সেন্টিমিটার. অথবা ৫.১৮ ফুট উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ছাতক উপজেলার ১টি পৌরসভা ও ১৩ ইউনিয়নে হাজার-হাজার ঘর বাড়িতে বন্যার পানি ঢুকেছে। শত-শত কাঁচা ঘর-বাড়ি বিধ্বস্ত হয়ে পড়েছে। আশ্রয়হীন হয়ে পড়েছেন অনেক মানুষ। উপজেলার বিভিন্ন বন্যা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন কয়েক হাজার পরিবার। উপজেলার হাট-বাজার, ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল-কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির বন্যার পানিতে প্লাবিত হয়েছে। গ্রামীণ অনেক সড়ক ভেঙ্গে গিয়ে প্রবল বেগে বন্যার পানি প্রবাহিত হচ্ছে। বন্যায় স্কুল, কলেজ, মাদ্রাসা, রাস্তা-ঘাট,
ব্রিজ-কালভার্টের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলার ইসলামপুর ইউনিয়নের গণেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইসলামপুর হাইস্কুল, হাদা সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর খুরমা ইউনিয়নের গদারমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছাতক সদর ইউনিয়নের কাজিহাটা

সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালারুকা ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টার সহ উপজেলার সকল ইউনিয়নের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে মানুষ পালিত গরু-ছাগল, হাস-মোরগ নিয়ে আশ্রয় নিয়েছেন। পৌর সভার বাগবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়, মন্ডলীভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেকক্সে অনেক পরিবার আশ্রয় নিয়েছেন। মঙ্গলবার (১৮ জুন) ও বুধবার ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী পৌরসভার ৯ টি ওয়ার্ডে আশ্রয় কেন্দ্র গুলো পরিদর্শন করেন এবং ত্রান বিতরন করেন। এসময় তার সাথে ছিলেন হাজী নাজিমুল হক, শফিকুল ইসলামসহ কর্মকর্তাবৃন্দ। উপজেলার ইসলামপুর ইউনিয়নে ও পৌর সভার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন
ছাতক-দোয়ারাবাজার নির্বাচনী এলাকার সংসদ সদস্য, জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মুহিবুর রহমান মানিক। এ সময় তিনি বিভিন্ন আশ্রয় কেন্দ্রে থাকা লোকজনদের সাথে কথা বলেন এবং তাদের মধ্যে খাদ্য সামগ্রী ও শুকনো খাবার বিতরণ করেন। বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণকালে এমপি মানিকের সাথে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম কিরণ, উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্না, এএসপি সার্কেল (ছাতক) রনজয় চন্দ্র মল্লিক, আওয়ামীলীগ নেতা, পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, ইউপি সদস্য সাজ্জাদুর রহমান, আওয়ামীলীগ নেতা নজমুল হোসেন, কুহিন চৌধুরী, আব্দুল্লা আল মামুন তালুকদার প্রমুখ।

উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমদ, দক্ষিণ খুরমা ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, জাউয়াবাজার ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হক, কালারুকা ইউনিয়নের চেয়ারম্যান অদুদ আলম, ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের চেয়ারম্যান গয়াছ আহমদ, নোয়ারাই ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান পীর
আব্দুল খালিক রাজা, নোয়ারাই ইউনিয়নের সদস্য হাজী সাদিক মিয়া সহ জনপ্রতিনিধি বৃন্দরা জানান, বন্যায় রাস্তা-ঘাট সহ মানুষের ঘর-বাড়ি এবং ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমানে বন্যা কবলিত এলাকায় মানুষের পাশে থেকে তারা কাজ করে যাচ্ছেন। দুর্গত এলাকা পরিদর্শন সহ মানুষের সুবিধা-অসুবিধার খোঁজ
খবর রাখছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্না জানান, বন্যার্ত মানুষের জন্য পর্যাপ্ত ত্রাণ বিতরণ করা হবে। যে সব প্রতিষ্ঠানে বন্যার পানি প্রবেশ করেনি, এসব প্রতিষ্ঠান আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহারের নির্দেশ দেয়া হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্যোগ মোকাবেলায় সকল ধরনের প্রস্তুতি রাখা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com