1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন

কাপাসিয়া প্রাণিসম্পদ দপ্তরের সহযোগিতায় পাগলা মহিষ উদ্ধার-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ১৩৯ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর)প্রতিনিধিঃ এসএম মাসুদ

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ঈদের দিন কোরবানির মাঠ থেকে ছুটে যাওয়া মহিষ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সার্বিক সহযোগিতায় পাগলা মহিষটি ঢাকার জাতীয় চিড়িয়াখানার একটি টিম এসে উদ্ধার করেছে।

বুধবার (১৯ জুন) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার তরগাঁও ইউনিয়নের লতাপাতা গ্রামে বাঁশ বাগান থেকে মহিষটিকে চেতনানাশক ওষুধ দিয়ে নিয়ন্ত্রণে আনা হয়।

জাতীয় চিড়িয়াখানার কর্তব্যরত প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আমির হোসেন সহ এক্সপার্ট টিম ‘মহিষটিকে চেতনানাশক ওষুধ দিয়ে নিয়ন্ত্রণে আনেন।

কাপাসিয়া উপজেলা প্রাণিসম্পদ অফিসার কৃষিবিদ দেওয়ান কামরুজ্জামান জামি বলেন ‘ঈদের দিন কোরবানির মাঠ থেকে ছুটে যায় পাগলা মহিষটি। গত দুই দিন চেষ্টা করে মহিষ ধরতে না পেরে এলাকাবাসী বুধবার সকালে আমাদেরকে জানায়। পরে ঢাকার জাতীয় চিড়িয়াখানা থেকে একজন এক্সপার্ট অফিসারসহ একটি টিম এসে মহিষটিকে চেতনানাশক ওষুধ দিয়ে নিয়ন্ত্রণে আনেন। পরে পশুটিকে কোরবানি দেওয়া হয়েছে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com