
সেলিম মাহবুবঃ
ছাতকে দিঘলী আল্লামা আবু আলী হিফজুল কুরআন মাদ্রাসার মহিলা শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেল ৩ টায় মাদ্রাসার হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন এ শাখার যাত্রা শুরু করা হয়।
ফতেহপুর কামিল মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল মরহুম আল্লামা আবু আলী সিকান্দার হুজুরের হাতে গড়া প্রতিষ্ঠানে মহিলা শাখা চালু হওয়ায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ও উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের ছবক প্রদান করেন বুরকী হাবিবিয়া হাফিজিয়া মাদ্রাসার হিফজুল বিভাগের প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুস শহিদ (বড় হুজুর)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফতেহপুর কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা সামসুদ্দোহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতেহপুর কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মাওলানা নুরউদ্দিন (চাকলপাড়ী হুজুর) এবং ছাতক প্রেসক্লাবের সহ-সভাপতি বদর উদ্দিন আহমদ।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় হাজী সিদ্দিক আলী, জহুর আলী, এখলাছ মিয়া, হাফিজ ইয়াদ আলী, হাফিজ নুরুল হুদা, আব্দুল হক, সামছুল ইসলাম, আপ্তাবুল মিয়া, বিরাই মিয়া, সামছুল হক, মরম আলী, নুর আহমদ, আবুল কালাম, জয়নাল আবেদীন, আশিক মিয়া, মো.লাল মিয়া, রফিকুল ইসলাম তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহিলা মাদ্রাসার সুপার জহুর আলী। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাদ্রাসার ছাত্র শাহরিয়ার।
Leave a Reply