
সেলিম মাহবুুব,সিলেট:
ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের এলংগী মডেল হাই স্কুল ও এলংগী সরকারী প্রাথমিক বিদ্যালয় বন্যা আশ্রয় কেন্দ্রে এবং ইসলামপুর (পলিরটুক) গ্রামের বন্যা কবলিত পরিবারের মধ্যে শুকনো খাবার ও নগদ অর্থ বিতরণ করেছেন, ছাতক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল আহমদ। শুক্রবার সকালে ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ ইউনিয়নের ২ টি বন্যা আশ্রয় কেন্দ্রে এবং গ্রামের বন্যার্ত পরিবারের মধ্যে শুকনো খাবার ও নগদ অর্থ বিতরণ করেন। এসব বিতরণ কালে চেয়ারম্যান বিল্লাল আহমদের সাথে ইউপি সদস্য জয়নাল আবেদীন, রশিক আলী, ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি খায়রুল হুদা, যুবলীগ হোসাইন আহমদ, সফর আলী সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply