1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম:
গজারিয়ায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পাবেন ৫ হাজার রোগী-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন: র‍্যালি ও আলোচনা সভায় নিরাপদ আমিষ ও কর্মসংস্থানের ওপর গুরুত্বারোপ-গাজীপুর সংবাদ  ছাতক সিমেন্ট ফ্যাক্টরির নতুন প্রকল্প পরিদর্শন করলেন বিসিআইসি চেয়ারম্যান-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকের কৃতি সন্তান ডা. জাহিদ মিয়া ওসমানী মেডিকেলে সহকারী সার্জন পদে নিয়োগ-গাজীপুর সংবাদ  সুনামগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন আমিরুল ইসলাম-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভায় পৌর ভূমি অফিস স্থাপনের দাবি জানিয়ে ভূমিমন্ত্রীকে সংসদ সদস্য মিলনের চিঠি-গাজীপুর সংবাদ  ওসমানী মেডিকেল থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন ছাতকের রামিসা তাবাসসুম-গাজীপুর সংবাদ  মুন্সীগঞ্জ মোল্লাকান্দিতে দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও গুলিতে নিহত ১-গাজীপুর সংবাদ  প্রাণিসম্পদ খাতের উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: ইউএনও-গাজীপুর সংবাদ 

নাটোরের লালপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ২১৩ টাইম ভিউ

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

লালপুরে শিউলি বেগম (২৩) নামে এক দুবাই প্রবাসীর স্ত্রীর হাত মোড়ানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে গত ৩ দিন ধরে অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তি তার সঙ্গে একই ঘরে ছিল। ঘটনার পর থেকে সেই অজ্ঞাত ব্যক্তির খোঁজ পাওয়া যাচ্ছে না। পুলিশের ধারণা ওই ব্যক্তির সঙ্গে নিহতের পরকীয়া সম্পর্ক ছিল এবং পরে তাকে শ্বাসরোধ করে হত্যা শেষে পালিয়ে যায় অজ্ঞাত ব্যক্তি।

শনিবার (২৯ জুন) সকালে উপজেলার কামারহাটি তেনাচোরা গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শিউলি একই এলাকার দুবাই প্রবাসী সোহানুর রহমানের স্ত্রী। আর পুলিশের ধারণা তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।


স্থানীয়রা জানান, শিউলির বাড়িতে ৩ দিন ধরে অজ্ঞাত এক ব্যক্তি তার মামা পরিচয়ে বাড়িতে ছিল। শনিবার সকালে শোবার ঘরে হাত মোড়ানো অবস্থায় ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়। এদিকে অজ্ঞাত ওই মামার এখনো হদিস মেলেনি।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বলেন, ‘নিহত শিউলি ও তার মেয়ে ওই বাড়িতে থাকতেন। ৩ দিন ধরে অজ্ঞাত ব্যক্তি শিউলির বাড়িতে ছিল। ওই ব্যক্তির সঙ্গে তার পরকীয়া সম্পর্ক থাকতে পারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত ওই ব্যক্তি তাকে শ্বাসরোধ করে হত্যা করতে পারে।’

তিনি আরও বলেন, ‘শিউলির মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। পাশাপাশি অজ্ঞাত ব্যক্তিকে শনাক্ত করে গ্রেফতারের জন্য পুলিশ মাঠে নেমেছে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com