1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতকে হিফজুল কুরআন মাদ্রাসায় মহিলা শাখার উদ্বোধন-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে উদ্বুদ্ধকরণ এর আওতায় ১০ হাজার সজিনার চারা রোপন কার্যক্রমের উদ্বোধন-গাজীপুর সংবাদ  গজারিয়ায় দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন-গাজীপুর সংবাদ  ছাতকে হাফিজ আব্দুল গনি তালুকদার উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণী ও সংবর্ধনা প্রদান-গাজীপুর সংবাদ  সফট বাইটের ম্যানেজার ফয়সালের রহস্যজনক মৃত্যু মরদেহ উদ্ধার; রুমমেট পলাতক, অর্থ আত্মসাৎ এর অভিযোগ.-গাজীপুর সংবাদ  Ako si vybrať najlepšie prvé online kasíno a využiť bonusy Wino Casino: Your Premium Hub for Internet Gambling Excellence Spinhub Casino: The Gateway to Top-tier Online Gaming Superiority Spinhub Casino: The Gateway to Top-tier Online Gaming Excellence Retrozino Casino: Uw Bestemming voor Retro Speelplezier en Hedendaagse Winsten

রাণীশংকৈলে নিখোঁজ হওয়া ৪ মাদ্রাসা শিক্ষার্থী উদ্ধার-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ২৬১ টাইম ভিউ

হমায়ুন কবির,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিণিধিঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নিখোঁজের ৩ দিন পর ৪ জন মাদ্রাসা8শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। গত ৮ জুলাই রাণীশংকৈল থানার একটি চৌকস টিম ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানা পুলিশের সহযোগিতায় কলাপাগলা আবাসিক এলাকার একটি মুরগির ফার্ম থেকে ওই ৪ শিক্ষার্থীকে উদ্ধার করে। রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা বুধবার (১০ জুলাই) দুপুরে প্রতিবেদককে এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ জানায়, উপজেলার নেকমরদ ইউনিয়নের ভবানীপুর কওমী এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসায় অধ্যায়নরত থেকে ওই ৪ শিক্ষার্থী ৩ দিন আগে নিখোঁজ হয়। উদ্ধারকৃত শিক্ষার্থীরা হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলার ফতেপুর গ্রামের সাদিকুল ইসলামের ছেলে নাদিম ইসলাম (১৪) রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নের রাতোর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মেহেদী হাসান (১৫) একই উপজেলার ফড়িংগাদিঘি গ্রামের মৃত লিটনের ছেলে রাফিজুল ইসলাম (১৪) এবং একই উপজেলার টাঙাগজ গ্রামের আইনুল হকের ছেলে হাবিবুর রহমান (১৩)। ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠকের দেয়া প্রতিবেদন ও রাণীশংকৈল থানা পুলিশ সুত্রে জানা গেছে,গত ৬ জুলাই ওই মাদ্রাসা থেকে ওই ৪ শিক্ষার্থী নিখোঁজ হয়। ওই দিনেই ওই মাদ্রাসা সুপার রমজান আলী এ নিয়ে রাণীশংকৈল থানায় একটি লিখিত অভিযোগ করেন।প্রেক্ষিতে জেলা পুলিশ সুপার রাণীশংকৈল থানা পুলিশকে নির্দেশ দিলে তারা ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থেকে তাদের উদ্ধার করতে সক্ষম হয়। রাণীশংকৈল থানার ওসি আরো জানান, ওই ৪ শিক্ষার্থী মাদ্রাসার পড়াশোনার চাপ নিতে না পাড়ায় মাদ্রাসা থেকে পালিয়েছিল।পালিয়ে তারা হালুয়াঘাট থেকে পরিবারের সঙ্গে ফোনে তাদের অবস্থান জানিয়েছিল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com