1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে হতে পারে পর্যটনের নতুন দিগন্ত-গাজীপুর সংবাদ  বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করল স্বেচ্ছাসেবক পথের আলো ফাউন্ডেশন-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত একজন গ্রেফতার-গাজীপুর সংবাদ  বেপরোয়া ব্যাটারিচালিত অটোরিকশায় বিপর্যস্ত সড়ক: ঢাকা, সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি-গাজীপুর সংবাদ  নবনির্বাচিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে পটুয়াখালী জেলা শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে আনন্দ মিছিল-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে ২০ বোতল বিদেশি মদসহ একজন গ্রেফতার- গাজীপুর সংবাদ  পীরগঞ্জে ইএসডিও’র উদ্যোগে প্রমীলা প্রীতি ফুটবল: রাঙ্গাটুঙ্গি একাডেমি বিজয়ী।-গাজীপুর সংবাদ  মোহনা টিভির সিইও অপসারণের খবর ভিত্তিহীন দাবি-গাজীপুর সংবাদ  ছাতকে বৃহত্তর ছাতক প্রবাসী সমিতি নর্থ ওয়েস্ট ইউকের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির।-গাজীপুর সংবাদ  ছাতকে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির আয়োজনে “জ্ঞানদ্বীপ” মেধাবৃত্তি পরিক্ষা সম্পন্ন-গাজীপুর সংবাদ 

ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে হতে পারে পর্যটনের নতুন দিগন্ত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৬ টাইম ভিউ

*সেলিম মাহবুব, ছাতক:*

ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে (রজ্জুপথ) সংস্কার করে ক্যাবল কার চালুর মাধ্যমে পর্যটন শিল্পে এক নতুন দিগন্তের দ্বার উন্মোচন করা সম্ভব বলে মনে করছেন অভিজ্ঞ মহল।

বাংলাদেশ রেলওয়ের মালিকানাধীন ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে কর্তৃপক্ষের চরম উদাসীনতা ও অবহেলায় দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে আছে। দক্ষিণ এশিয়ার বৃহত্তম এই রোপওয়েটি দেশের রেললাইনে পাথর ব্যবহারের লক্ষ্যে তুলনামূলক কম খরচে ও দ্রুত পরিবহনের সুবিধার্থে তৎকালীন পাকিস্তান সরকার অত্যন্ত ব্যয়বহুল এই রোপওয়ের নির্মাণকাজ ১৯৬৪ সালে শুরু করে ১৯৭০ সালে সম্পন্ন করে। ‘৭১-এ স্বাধীনতা যুদ্ধে ক্ষতিগ্রস্ত রোপওয়েটিকে পুনরায় সংস্কার করা হয়।

দীর্ঘদিন চালুর পর রেল কর্তৃপক্ষের দুর্নীতি, উদাসীনতা ও অব্যবস্থাপনার কারণে জাতীয় এই লাভজনক রোপওয়েটি বন্ধ হয়ে যায়। রোপওয়ে অফিস সূত্রে প্রাপ্ত তথ্য মতে, ২০১৩ সালের ৩১ ডিসেম্বর এটি বন্ধ হয়ে পড়ে।

১৯ কিলোমিটার দৈর্ঘ্যের এই রোপওয়ের ট্রেসেল (খুঁটি) সংখ্যা ১২০টি। স্টেশন ৪টি — ছাতক, অ্যাঙ্গেল-১, অ্যাঙ্গেল-২ ও ভোলাগঞ্জ। বাকেট সংখ্যা ৪২৫টি। ২০১৩ সালের ডিসেম্বর পর্যন্ত ২৪৬টি বাকেট চালু ছিল। প্রতিটি বাকেটের ধারণক্ষমতা ১২.৯২ ঘনফুট (৬০০ কেজি)। রোপওয়েটির বার্ষিক পাথর পরিবহন ক্ষমতা ছিল প্রায় ১২ লাখ ঘনফুট।

বন্ধ হয়ে যাওয়ার পর রোপওয়ের কিছু ট্রেসেল বিভিন্ন স্থানে হেলে পড়েছে। তার ছিঁড়ে একাধিক বাকেটও মাটিতে পড়ে গেছে। একটি নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, ছাতকস্থ প্রাইম সিমেন্ট লিমিটেড কর্তৃপক্ষ ২০১৭ সালের ১৪ নভেম্বর বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর পাথর পরিবহনের সুবিধার্থে রোপওয়েটি যন্ত্রপাতি ও পাথর কোয়ারির জমিসহ ৫০ বছরের জন্য লিজ নেওয়ার আবেদন করে। কিন্তু রেল কর্তৃপক্ষ বিষয়টি আমলে নেয়নি।

*পর্যটনে নতুন সম্ভাবনা*

অভিজ্ঞ মহলের অভিমত, সড়ক ও নৌপথে পাথর পরিবহনের নতুন সুযোগ সৃষ্টি হওয়ায় বর্তমানে পাথর পরিবহনে রোপওয়ের কোনো প্রয়োজনীয়তা নেই। তাই অকেজো রোপওয়েটিকে সংস্কার করে পৃথিবীর বিভিন্ন দেশের মতো ক্যাবল কার স্থাপন করে পর্যটনের এক নতুন দিগন্ত উন্মোচন করা যেতে পারে।

সর্বনিম্ন ২০ ফুট থেকে সর্বোচ্চ ১৬৭ ফুট উচ্চতাসম্পন্ন ট্রেসেলের ১৯ কিলোমিটার দীর্ঘ ক্যাবল কারে নদী, টিলা ও হাওরের ওপর দিয়ে সাদা পাথর ভ্রমণ ও মেঘালয়ের নীল পাহাড়ের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন পর্যটকদের দেবে রোমাঞ্চকর অনুভূতি।

দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার পাশাপাশি পাথর ব্যবসায়ীদেরও ছাতক-ভোলাগঞ্জ যাতায়াতে বিশেষ সুবিধা হবে। প্রতিদিন ক্যাবল কারে যাতায়াত করবে সহস্রাধিক লোক। এতে ভোলাগঞ্জ ও ছাতক পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠবে।

ছাতক ও ভোলাগঞ্জে গড়ে উঠবে অসংখ্য হোটেল, মোটেল, রেস্টুরেন্ট, রিসোর্ট, মার্কেট ও চিত্তবিনোদনের বিভিন্ন সুবিধা। সৃষ্টি হবে কর্মসংস্থান। পাশাপাশি মুক্তিযুদ্ধের ৫নং সেক্টর হেডকোয়ার্টার বাঁশতলায় (হকনগর) উন্নত যোগাযোগ ও চিত্তবিনোদনের ব্যবস্থা নেওয়া হলে ক্যাবল কারের পর্যটকদের পদচারণায় মুখরিত হবে বাঁশতলাও।

*সুধী মহলের অভিমত*

ছাতক সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ শফিকুল আলম মতি, দোয়ারাবাজার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিমাংশু দাস নানু, বিএনপি নেতা আব্দুর রহমান, নজরুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাজকুর পাবেল, বিএনপি নেতা আবু হুরায়রা ছুরত, সামছুর রহমান সামছু, সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, বিএনপি নেতা সামসুর রহমান বাবুল, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মুহিবুর রহমান, অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার, অ্যাডভোকেট কামাল, অ্যাডভোকেট আব্দুস সালাম, সিলেটস্থ ছাতক সমিতির সাবেক সেক্রেটারি আফজাল হোসেন অভিমত ব্যক্ত করে বলেন—

অবহেলা ও অযত্নে ধ্বংস হয়ে যাচ্ছে সরকারের কোটি কোটি টাকার সম্পদ। রেলওয়ের কাছ থেকে লিজ নিয়ে ভোলাগঞ্জ রোপওয়েকে পর্যটন খাতে ব্যবহার করলে এটি হবে অপার সম্ভাবনাময় ও লাভজনক। আদায় হবে সরকারের কোটি টাকার রাজস্ব। এ ক্ষেত্রে সরকারি উদ্যোগের পাশাপাশি বিনিয়োগের জন্য স্থানীয় ও প্রবাসী পুঁজিপতিদের এগিয়ে আসা প্রয়োজন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com