1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য দক্ষ জনশক্তি তৈরি করতে হবে—- অতিরিক্ত বিভাগীয় কমিশনার-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ১২১ টাইম ভিউ

সেলিম মাহবুব,সিলেট:

সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক দেবজিত সিংহ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালে বাংলাদেশ কে একটি সমৃদ্ধ উন্নয়ন শীল ও স্মার্ট বাংলাদেশ গড়তে নিরলস কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী চান প্রতিটি মানুষ যেন এর আওতায় আসে এবং সুফল ভোগ করতে পারে। স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য দক্ষ জনশক্তি গড়তে হবে। কম্পিউটার সহ অন্যান্য প্রযুক্তিগত দিক দিয়ে দক্ষ হতে হবে। সুনামগঞ্জ জেলায় যে প্রতি বছর বন্যা হচ্ছে, কেন হচ্ছে এর প্রতিকার কি এসবই স্মার্ট বাংলাদেশের অংশ। স্মার্ট বাংলাদেশ বলতে যদি আমরক চারটা পিলার বুঝি শুধু তাহলে চলবে না । এ বিষয়ে সবাই এগিয়ে আসতে হবে। সার্বজনীন পেনশন স্কীম আরেক টি ভাল উদ্যোগ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী। প্রতিটি মানুষ যাতে পেনশন এর আওতায় আসে তার জন্য এই কাজ করছেন। সরকারী চাকরীজীবি গণ পেনশন পাবেন আর অন্যান্যরা পাবেন না তা হবে না। কৃষক শ্রমিক সহ নানা পেশার মানুষ যাতে এর অন্তর্ভুক্ত হয় সে লক্ষ্যেই কাজ চলছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে স্মার্ট বাংলাদেশ ২০৪১ বিনির্মান ও সার্বজনীন পেনশন স্কীম বিষয়ে সুনামগঞ্জ জেলার কর্মরত কর্মকর্তাদের এবং অন্যান্য অংশীজনের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার এসব কথা বলেন। সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রেজাউল করিমের সঞ্চালনায় আর ও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন, জেলা আনসার অফিসার কামরুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহকারী পরিচালক মোস্তফা আজাদ, সুনামগঞ্জ সদর নির্বাচন অফিসার, সুনামগঞ্জ জেলা প্রেস ক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু, সাবেক সভাপতি শাহজাহান চৌধুরী প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com