1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
গজারিয়া প্রেসক্লাব নির্বাচনে নজরুল সাধারণ সম্পাদক, সাইদ আফরান সহ-সাংগঠনিক সম্পাদক ও আমজাদ প্রচার সম্পাদক-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  তিন শিক্ষকের যোগ্যতা নিয়ে প্রশ্ন আর্থিক অনিয়মের অভিযোগ-গাজীপুর সংবাদ  সিএমপি বায়েজিদ থানা পুলিশ কর্তৃক ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদকসহ গ্রেপ্তার ২-গাজীপুর সংবাদ  ছাতকে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেফতার-গাজীপুর সংবাদ  ছাতকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ (সিজন-২) এর উদ্বোধনী অনুষ্ঠান-গাজীপুর সংবাদ  ছাতকে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত আপন দুই ভাই-গাজীপুর সংবাদ  সাংবাদিকদের নিরাপত্তা ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি আওরঙ্গজেব কামালের-গাজীপুর সংবাদ  গাজীপুরের কাপাসিয়ায় অবৈধ মাটি কাটা রোধে ইউএনও হাফিজুল হকের ঝটিকা অভিযান: ৩ মাসের কারাদণ্ড ও জরিমানা-গাজীপুর সংবাদ  দুর্যোগ মোকাবিলায় তরুণদের নেতৃত্ব ও স্থানীয় সরকারে সম্পৃক্ততার আহ্বান ডা. শাহাদাতের-গাজীপুর সংবাদ 

বড়লেখায় ফিরেনি ট্রাফিক, টানা ৬ষ্ট দিনের মতো ট্রাফিকের দায়িত্বে নিসচা’-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ১৯১ টাইম ভিউ

শাহরিয়ার শাকিল, বড়লেখা প্রতিনিধিঃ

বড়লেখায় এখনো ফিরেনি ট্রাফিক, টানা ৬ দিন থেকে দিন-রাত ট্রাফিকের দায়িত্বে রয়েছে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা, রোভার স্কাউট গ্রুপ, দূর্বার মুক্ত স্কাউট গ্রুপ ও বিএনসিসি।

গেল সোমবার সরকার পতনের পর অনেকটাই দূর্বল হয়ে পরেছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি। সড়কে নেই ট্রাফিক। দেশের চলমান পরস্থিতি সামাল দিতে রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা। গেল ক’দিন ধরেই ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন তারা। তাদের সঙ্গে যুক্ত হয়ে বিভিন্নভাবে বিভক্ত হয়ে টানা ৬ দিন থেকে সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করছে নিসচা বড়লেখা উপজেলা শাখা। এছাড়াও দুই দিন থেকে স্বেচ্ছাসেবী সংগঠন মুক্তির বন্ধন ফাউন্ডেশনের সদস্যরাও সড়কে শৃঙ্খলার কাজে নিয়োজিত ছিলেন।

সোমবার (১২ আগস্ট) বড়লেখা পৌর শহরে রাত ৮ টা পর্যন্ত সড়ক শৃঙ্খলা কার্যক্রমে অংশগ্রহণ করেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি আব্দুল আজিজ, যুব বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান জিল্লুর, কার্যনির্বাহী সদস্য আব্দুল হামিদ, জাকারিয়া আহমদ, সাদিকুর রহমান, ছায়দুল আহমদ, সানি আহমদ, শাহীন আহমদ প্রমুখ।

এসময় নিসচা নেতৃবৃন্দরা বলেন, প্রায় এক সপ্তাহ পর দেশের অনেক জায়গায় আজ থেকে ট্রাফিক সড়কে শৃঙ্খলার কাজ শুরু করেছে। আমরা আশা করছি আগামীকাল থেকে বড়লেখা পৌর শহরে ট্রাফিক তাদের কার্যক্রম পরিচালনা করবে। তাছাড়া সড়ক শৃঙ্খলার কাজে নিসচা বড়লেখা শাখা সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com