1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম:
জামালপুরে মেয়র পদপ্রার্থী ফিরোজ মিয়ার উঠান বৈঠক অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর।-গাজীপুর সংবাদ  ছাতকে জালালিয়া কামিল মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের নতুন কমিটি-গাজীপুর সংবাদ  ইসলামপুরে হযরত শাহজালাল (রঃ) ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন-গাজীপুর সংবাদ  গজারিয়ায় যাত্রা শুরু করল ‘ন্যাচার লাউঞ্জ’-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়া অনুষ্ঠিত হয়েছে সকল স্বেচ্ছাসেবক ও স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা সম্মাননা স্মারক প্রদান-গাজীপুর সংবাদ  ​স্বপ্ন ছোঁয়ার আগেই নিভে গেল সোনিয়ার জীবনপ্রদীপ: রাণীশংকৈলে মাদ্রাসার পুকুরে ডুবে ছাত্রীর মর্মান্তিক মৃত্যু-গাজীপুর সংবাদ  জুড়ীতে ৩ কেজি গাঁজাসহ আটক ১-গাজীপুর সংবাদ  Zahraniční Casina Pro České Hráče: jak si nárokovat exkluzivní bonusy a výhody পূর্বাভাসভিত্তিক পদক্ষেপ: ঝুঁকিপূর্ণ ১০০ পরিবারকে অর্থ সহায়তা-গাজীপুর সংবাদ 

তাহিরপুরে হিন্দু পরিবারের উপর স্বেচ্ছাসেবক লীগ নেতার হামলা মা ছেলে সহ আহত ৩-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৭ টাইম ভিউ

তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুরে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক লীগ নেশাখোর পাতি নেতার হামলায় হিন্দু পরিবারের বৃদ্ধ মা সহ ৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তেলিগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের তেলিগাঁও গ্রামের বাবুল পালের স্ত্রী কণ্ঠরি রানী পাল, তার ছেলে বিজন পাল ও চন্দন পাল। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা যায়, তেলিগাঁও গ্রামের ওসমান গণির ছেলে ও ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা এরশাদ রাতে মদ খেয়ে মাতাল অবস্থায় একই গ্রামের বিজন পালের বাড়িতে যায়। এরপর তিনি ঘরের দরজা খুলতে বলে। এ সময় আহত বিজন পাল ও তার ভাই চন্দন পাল বালিয়াঘাট নতুন বাজারে দোকানে ছিলেন। বাড়িতে শুধু বিজন পালের স্ত্রী ও বৃদ্ধ মা ছিলেন। বাড়িতে পুরুষ মানুষ কেউ না থাকায় বিজন পালের মা দরজা খুলতে মানা করেন তাকে। দরজা না খোলায় এরশাদ ক্ষিপ্ত হয়ে দরজা লাথি দিয়ে ভেঙে ঘরে জোরপূর্বক প্রবেশ করে আসবাপত্র ভাঙচুর এবং বিজন পালের বৃদ্ধ মাকে আহত করে চলে যায়।

খবর পেয়ে বিজন ও তার ভাই চন্দন পাল এরশাদের পিতার কাছে বিচার দিতে যায়। পথে এরশাদসহ তার ভাই-ভাতিজারা তাদের রাস্তায় পিটিয়ে গুরুতর আহত করে। পরে চিৎকার শুনে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘটনার সংবাদ পেয়ে শুক্রবার সকালে ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবির দাশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত এরশাদ মিয়া বলেন, আমি আগে মদ খাইতাম এখন খাইনা, আমি তার মাকে মারিনি, তাদের সাথে আমার দস্তাদস্তি হয়েছে।

ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবির দাশ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে এবং অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করতে পুলিশ চেষ্টা করছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com