1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

নাটোরে মসজিদ দখল নিয়ে ২ গ্রুপের সংঘর্ষ, আহত ৩০-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১৭৩ টাইম ভিউ

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

নাটোরে মারকাজ মসজিদ দখল নেওয়াকে কেন্দ্র করে তাবলীগ জামাতের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৩০ জন আহতের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) শহরতলীর তেবাড়িয়া মারকাজ মসজিদ প্রাঙ্গণে দুপুর ১২টার দিকে শুরু হওয়া সংঘর্ষ এখনো চলমান রয়েছে।

এ ঘটনায় ঢাকা-রাজশাহী মহাসড়ক ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই পক্ষকে নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সরকার পতনের পর থেকে তেবাড়িয়া মারকাজ মসজিদের দখল নেন জুবায়েরপন্থীর লোকজন। পরে সেখানে একটি কাওমি মাদরাসা প্রতিষ্ঠা করে কিছু ছাত্ররা অবস্থান নেন। পরবর্তী সময়ে জেলা প্রসাশক না থাকায় বিষয়টি নিষ্পত্তি হয় না। আজ সকালে সাদপন্থী তাবলীগ জামাতের লোকজন ‘তাবলীগ ইজতেমা’ আয়োজনের প্রস্তুতি নিতে তেবাড়িয়া মারকাজ মসজিদে অবস্থান নেন। এ সময় দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় দু’পক্ষের লোকজন সড়কে অবস্থান নিলে ঢাকা-রাজশাহী মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী এসে দু’পক্ষকে শান্ত করার চেষ্টা করে। পরে যান চলাচল কিছুটা স্বাভাবিক হলেও পুরো এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে।


সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুর রহমান বলেন, দু’পক্ষের সংঘর্ষের খবর পেয়ে আমরা এখানে এসেছি। আমরা দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করছি। অনেক মানুষ আহত হয়েছেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আরিফ হোসেন  বলেন, আগামী রোববার বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে দু’পক্ষের সঙ্গে বসা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বর্তমানে পরিস্থিতি শান্ত করেছে। প্রয়োজন হলে ১৪৪ ধারা জারি করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com