1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন শফিকুল ইসলাম গ্রেপ্তার-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১৭০ টাইম ভিউ

সৈয়দ মুনিরুল হক নোবেল

ঢাকা থেকে জামালপুর সমিতির অপসারিত মহাসচিব ও শাহাবুদ্দিন শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ এর ম্যানেজিং কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় অভিযুক্ত শফিকুল ইসলামের বিরুদ্ধে ৫ আগস্টের পর দেশের অভ্যন্তরে ও বিদেশে অন্তবর্তীকালীন সরকারের বিরুদ্ধে নানামূখী ষড়যন্ত্র চালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।

৩ আগস্ট জামালপুর শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্ররা মিছিল বের করে। মিছিলটি মির্জা আজম চত্বর হয়ে নতুন হাইস্কুল মোড় অতিক্রমের সময় দেশি-বিদেশি অস্ত্রসহ হামলার ঘটনা ঘটে। ছাত্রদের উপর গুলি চালানো হলে অনেকেই আহত হন এবং আন্দোলন ছত্রভঙ্গ হয়ে যায়।

এ ঘটনায় গত ১ নভেম্বর জামালপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহাদৎ হোসেন সাগর বাদী হয়ে জামালপুর সদর থানায় শফিকুল ইসলামসহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

অপরদিকে, অভিযোগ উঠেছে যে শফিকুল ইসলাম গত ১৭ বছরে প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক মূখ্য সচিব আবুল কালাম আজাদের নাম ভাঙিয়ে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এবং ওই অর্থ তার ব্যবসায় বিনিয়োগ করেছেন। জামালপুর থানার জিজ্ঞাসাবাদ শেষে তাকে সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com