1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

গলাচিপায় সিঁধ কেটে ঘর চুরি; পুলিশি তৎপরতায় চোর আটক-গাজীপুর সংবাদ   

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১২৬ টাইম ভিউ

মোঃ মামুন হোসাইন।স্টাফ রিপোর্টার

পটুয়াখালী জেলার গলাচিপা পৌরসভাধীন ৯ নং ওয়ার্ডে সিঁধ কেটে ঘর চুরির ঘটনা ঘটেছে। এতে মোবাইল ফোন, নগদ টাকাসহ স্বর্ণালংকার চুরি হয়। এ ঘটনায় ১ জনকে আটক করেছে গলাচিপা থানা পুলিশ।

জানা গেছে, মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে পৌরসভার কলেজপাড়া এলাকার হানিফ খাঁ ও তাঁর স্ত্রী লাভলী বেগমসহ পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। এ সময় চোররা ঘরে মাটির পোতায় সিঁধ কেটে ঘরের ভিতরে প্রবেশ করে। পরে চোর চক্রটি নগদ ১০,৫০০ টাকা, স্বর্ণালংকার, রূপার চেইনসহ দুটি মোবাইল ফোন নিয়ে যায়। ঘুম থেকে উঠে ঘরের মধ্যে সব এলোমেলো দেখে চুরির বিষয়টি টের পান তারা। পরে গলাচিপা থানা পুলিশের তৎপরতায় এবং প্রযুক্তির সহয়তায় একজনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যাক্তি গলাচিপা উপজেলাধীন ডাকুয়া ইউনিয়নের ফুলখালী গ্রামের সামসুল হক সরদারের ছেলে সোহেল (২৮)। এ ঘটনায় বাড়ির মালিক হানিফ খাঁ’র স্ত্রী লাভলী বেগম বাদী হয়ে গলাচিপা থানায় একটি চুরির মামলা দায়ের করেন। যার মামলা নাম্বার ০৭।

এ ব্যাপারে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. আশাদুর রহমান বলেন, ”গলাচিপা থানায় একটি মামলা রুজু হয়েছে। আমরা একজন আটক করতে সক্ষম হয়েছি। আসামীকে ইতিমধ্যে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আটককৃত আসামী পেশাদার চোরচক্রের সদস্য, বাকিদের সনাক্ত করতে আমরা কাজ করছি।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com