1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতকে পৌর সভায় ১০০ কোটি টাকা ব্যয়ে আধুনিক ডিবাইডার, ফোরলেন সড়কসহ ২৬৬ কোটি টাকার উন্নয়ন কাজের পরিদর্শন করেছেন—এমপি মিলন-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা-গাজীপুর সংবাদ  football predictions: أفضل الطرق للاستفادة من مباراة أستراليا ضد مصر প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী  মোঃ সুমন খান-গাজীপুর সংবাদ  জামালপুরে উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে হত্যা মামলা, এলাকায় তোলপাড়-গাজীপুর সংবাদ  Online vs Traditional Poker: How to Bet with Foreign Companies Without a Deposit ছাতক পৌরসভার ৫৩ কোটি ৭১ লক্ষ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক-গাজীপুর সংবাদ  জাতীয় পর্যায়ে সেরা ১০-এ এনজেড আলিম মাদ্রাসা, কৃতী শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা-গাজীপুর সংবাদ  বাকেরগঞ্জের চরসমদি বালিগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নিয়ে অনিয়মের অভিযোগ-গাজীপুর সংবাদ কাপাসিয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে নিম্নমানের ইট দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ-গাজীপুর সংবাদ 

জামালপুরে ট্রাফিক সপ্তাহের সমাপণী উপলক্ষে কর্মশালা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১৬৩ টাইম ভিউ

নিজস্ব প্রতিবেদক:

“ট্রাফিক আইন মেনে চলুন-নিরাপদে ঘরে ফিরুন” এই শ্লোগানে জামালপুরে ট্রাফিক সপ্তাহের সমাপণী উপলক্ষে ট্রাফিক সচেতনতামূলক এক বর্ণাঢ্য কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার দুপুরে জামালপুর জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের অফিসে জামালপুর জেলা পুলিশের ট্রাফিক বিভাগ আয়োজিত কর্মশালায় জামালপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি মোঃ রফিকুল ইসলাম জার্নিসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুর জেলা পুলিশের ট্রাফিক বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর (এডমিন) মোঃ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিআরটিএ’র ইন্সপেক্টর মোহাম্মদ আফতাবুল ইসলাম,
জামালপুর জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন শুভ, জামালপুর জেলা ট্রাক ও ট্যাংকলড়ী মালিক সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান, জামালপুর জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-ঢাক-৮২২ এর সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ মোঃ আব্দুস সোবহান, জামালপুর জেলা ট্রাক, ট্যাংকলড়ী, কভার্ড ভ্যান, মিনিট্রাক ও টাক্টর চালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ফেরদৌস আলম কেরামত, সিএনজি চালক শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক মোঃ চাঁন মিয়া, জামালপুর জেলা কার মাইক্রোবাস মালিক সমিতির আহ্বায়ক মোঃ সুজন আহমেদ শফিকুল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ট্রাফিক ইন্সপেক্টর মোঃ মামুন মুনশী। স্বাগত বক্তব্য রাখেন, ট্রাফিক ইন্সপেক্টর মোঃ মাসুদ রানা, মোঃ জহিরুল ইসলাম, মোঃ ফকির সাইফুদ্দিন, সার্জেন্ট মোঃ শরীফ হোসেন, বিআরটিএ’র সুজন চন্দ্র পাল, টিএসআই মোঃ আবুল কালাম, কনস্টেবল মোঃ নাহিদুজ্জামান নাহিদ।
আরও উপস্থিত ছিলেন, জামালপুর জেলা ট্রাক, ট্যাংকলড়ী, কভার্ডভ্যান, মিনিট্রাক ও ট্রাক্টর চালক শ্রমিক ইউনিয়ন রেজিঃনং-ঢাকা-৩৬৪০ এর কার্যকরী সভাপতি মোঃ শফিকুল ইসলাম মিনহাজ, সহ-সভাপতি মোঃ লিটন শিকদার, যুগ্ম সম্পাদক মোঃ বাচ্চু দেওয়ানী, সহ-সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন বেলাল, অর্থ সম্পাদক মোঃ আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন, দপ্তর সম্পাদক মোঃ ফিজুর আকন্দ, সড়ক সম্পাদক মোঃ আবু সাঈদ রানা, সিএনজি চালক শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহবায়ক মোঃ মনোয়ার হোসেন মনু, জাহিদ হোসেন জনিসহ মালিক শ্রমিক প্রায় দুই শতাধিক ব্যক্তিবর্গ।
কর্মশালায় উপস্থিত ব্যক্তিবর্গের উদ্দেশ্যে ট্রাফিক সপ্তাহ-২০২৪ এর সচেতনতামূলক নিম্নোক্ত আহবান জানানো হয়। যথা- অতিরিক্ত গতিতে গাড়ি চালাবেন না। মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই হেলমেট ব্যবহার করুন। মোবাইল কিংবা হেডফোন কানে দিয়ে রাস্তায় চলাচল করবেন না। অযথা হর্ণ বাজাবেন না। যত্রতত্র গাড়ি পার্কিং করবেন না। ট্রাফিক সিগন্যাল মেনে চলুন। গাড়ি চালানোর সময় গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র /ডকুমেন্টস সাথে রাখুন। ঝুঁকিপূর্ণ ওভারটেকিং করবেন না। সড়কের শৃঙ্খলা রক্ষায় ট্রাফিক পুলিশকে সহায়তা করুন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com