1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক:বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী-গাজীপুর সংবাদ  গজারিয়া তেতৈতলা স:প্রা:বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি ও শিক্ষার মানোন্নয়নে আলোচনা সভা-গাজীপুর সংবাদ  গলাচিপায় ইউপি চেয়ারম্যান-সদস্যদের সঙ্গে নুরুল হক নূরের মতবিনিময়-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৭ জন গ্রেপ্তার, নগদ ৩২ হাজার টাকা জব্দ-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে ভোররাতে পুলিশের জালে মাদক কারবারি, ১০০ পিস ইয়াবাসহ আটক-গাজীপুর সংবাদ ছাতকে ছৈলা-আফজালাবাদ ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্বোধন-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় দোকানে জাল টাকা দিতে গিয়ে ধরা খেল যুবক, পুলিশে সোপর্দ-গাজীপুর সংবাদ  Đánh giá Nhà Cái Uy Tín 2026: Nạp rút nhanh và an toàn cho ছাতকে চুরি-ছিনতাই,মাদক ও মারামারি বৃদ্ধি *সচেতন নাগরিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হতাশ*-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের ডিম খেয়ে অসুস্থ ২০ শিক্ষার্থী, সপ্তাহে দ্বিতীয় ঘটনা-গাজীপুর সংবাদ 

বাউফলের সড়কে প্রাণ গেল কৃষি কর্মকর্তার!!-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ২৮৫ টাইম ভিউ

মোঃ মামুন হোসাইন।স্টাফ রিপোর্টার

পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় সড়ক দুর্ঘটনায় মিলন হাওলাদার (৩০) নামের এক কৃষি কর্মকর্তার মৃত্যু হয়েছে।

২২.১২.২৪ইং তারিখ রোজ রোববার ভোর ৭টার দিকে সদর উপজেলার ভুবন সাহার কাচারি এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত মিলন হাওলাদার বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার উপ সহকারি কৃষি কর্মকর্তা ছিলেন।

তিনি বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের ইন্দ্রকুল গ্রামের সাবেক মেম্বার শাহাবুদ্দিন হাওলাদারের ছেলে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার ভোরে সিএনজি চালিত গাড়িতে কর্মস্থলে যাচ্ছিলেন মিলন। ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ওই সিএনজির একাংশ দুমড়ে মুচড়ে যায়। এসময় মিলন গুরুত্বর আহত হন। দ্রুত তাকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মিলন হাওলাদারকে মৃত ঘোষনা করেন।

২০১৮ সালে মিলন উপসহকারি কৃষি কর্মকর্তা হিসেবে প্রথম চাকুরিতে যোগদান করেন। তার স্ত্রী ও ৩ বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। মিলনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাউফল থানার ওসি কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, অ্যাম্বুলেন্স ও সিএনজির চালক পালিয়েছে। তাদের আটক করার চেষ্টা চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com