1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে পটুয়াখালীর তাপবিদ্যুৎ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ১৩৮ টাইম ভিউ

মোঃ মামুন হোসাইন।স্টাফ রিপোর্টার

জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্র। শনিবার (১৮ জানুয়ারি) রাতে বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের (৬৬০ মেগাওয়াট) উৎপাদিত ১১০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়।

পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক মো. সেলিম ভূঁইয়া এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, পর্যায়ক্রমে প্রথম ইউনিটের পুরো ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। মার্চে দ্বিতীয় ইউনিট (৬৬০ মেগাওয়াট) থেকে বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরুর লক্ষে দ্রুতগতিতে কাজ চলছে।

আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেডের (আরএনপিএল) যৌথ উদ্যোগে বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করেছে চীনা নির্মাণ প্রতিষ্ঠান নরিনকো ইন্টারন্যাশনাল কো-অপারেশন লিমিটেড ও রাষ্ট্রীয় মালিকানাধীন রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড। ২৭ হাজার কোটি টাকা ব্যয়ে ৯৫০ একর আয়তনের এই বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ শুরু হয় ২০১৯ সালের আগস্টে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com