1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

নাটোরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত, আহত ২-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ১২২ টাইম ভিউ

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

নাটোরের নলডাঙ্গা উপজেলায় এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় সান হোসেন (১৭) নামে দশম শ্রেণির এক স্কুল ছাত্র নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় সিয়াম ও সাফা নামে দুজন গুরুতর আহত হয়েছেন।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে নাটোর-নওগাঁ আঞ্চলিক সড়কের ত্রিমহনী মোড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত সান হোসেন নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন এবং তিনি আছিস হোসেনের ছেলে। পুলিশ জানিয়েছে, সান হোসেনসহ তার দুই বন্ধু মোটরসাইকেলে করে ব্যাডমিন্টন খেলতে বের হন। সন্ধ্যা ৭টার দিকে তারা নাটোর-নওগাঁ আঞ্চলিক সড়কের ত্রিমহনী মোড় এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালের সঙ্গে ধাক্কা খায়।

স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সান হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত সিয়াম ও সাফাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নলডাঙ্গা থানা পুলিশের কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান এই দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন এবং জানান যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তিনি আরও জানান, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে এবং তদন্ত চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com