1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
গজারিয়া রাতের আধারে জোর পূর্বক জমির মাটি কেটে ক্ষতি সাধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন-গাজীপুর সংবাদ  নেকমরদে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করলেন-জেলা পুলিশ সুপার বেলাল হোসেন-গাজীপুর সংবাদ  Quali sono i miti più comuni sui casinò e la verità dietro di essi Maximize your experience at Crazy Time Bangladesh: essential payment tips and tricks রাণীশংকৈলে বীরাঙ্গনা মোজেফা খাতুনের চিরবিদায়; রাষ্ট্রীয় মর্যাদা শেষে দাফন সম্পন্ন-গাজীপুর সংবাদ  ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক হলেন পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মিয়ান ইশতিয়াক আলী-গাজীপুর সংবাদ Zdobądź darmowe spiny w LolaJack Casino: co musisz wiedzieć? Unlock your winning potential: an honest review of Stake Casino Argentina চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাক! নিরাপদ স্বাচ্ছন্দ্যময় নগর জীবনের প্রত্যাশা-গাজীপুর সংবাদ  Explore Mega888’s live dealer tables: Tips for a seamless gaming experience

রাণীশংকৈলে উৎসবমুখর পরিবেশে সরস্বতী পূজা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৭ টাইম ভিউ

হুমায়ুন কবির, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ

সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় উৎসবমুখর পরিবেশে সোমবার(৩ ফেব্রুয়ারি) সনাতন ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চম তিথিতে শুভ্র রাজহংসে চেপে দেবী সরস্বতী আসেন জগতে। রোববার মধ্যরাতে প্রতিমা স্থাপন করে পূজার আনুষ্ঠানিকতা সূচিত হয়েছে। চলবে পরদিন রাত অবধি। সনাতন ধর্মীয় রীতিতে প্রত্যুষে দেবীকে দুধ, মধু, দই, ঘি, কর্পূর, চন্দন দিয়ে স্নান করানো হয়। সকাল শুরু হয় বাণী অর্চনা। পুরোহিতের মন্ত্রে ‘সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে  বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যংদেহী নমোহস্তুতে’-এ মন্ত্রে বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা করে পূজার আচার পালন ভক্তরা। সংকল্প করে ভক্তরা দেন পুষ্পাঞ্জলি। তাদের বিশ্বাস দেবী খুশি হলে বিদ্যা ও বুদ্ধি অর্জিত হবে। এ উপলক্ষে এদিন সকালে রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে প্রতিবছরের মতো এবারও বড় পরিসরে পূজা মন্ডপে বিদ্যারদেবী সরস্বতীর প্রতিমা স্থাপন করা হয়। পূজা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি,

স্কুল-কলেজের ছাত্র ছাত্রী শিক্ষক অভিভাবক, ভক্ত সাধারণ উপস্থিত ছিলেন। মূল পূজা দুপুরে অনুষ্ঠিত হয়। এসময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে সাবেক সংসদ সদস্য, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ও রাণীশংকৈল সংগীত বিদ্যালয়ের সভাপতি অধ্যাপক ইয়াসিন আলী, কবি-সাংবাদিক অধ্যাপক আনোয়ারুল ইসলাম,

অধ্যাপক বিশ্বনাথ রায়, সফিকুল আলম ও শাহ আলম, সংগীত বিদ্যালয়ের সম্পদক অধ্যাপক সুকুমার চন্দ্র মোদক, প্রধান শিক্ষক বিজয় কুমার, প্রধান শিক্ষক গোপেন্দ্রনাথ বর্মণ, জামাযাত নেতা মোকাররম হোসেন, সানরাইজ কে.জি স্কুলের অধ্যক্ষ মোস্তফা কামাল, নাট্যকার জালালউদ্দিন জিল্লু প্রমুখ উপস্থিত ছিলেন। পূজা অনুষ্ঠানে পৌরোহিত্য করেন
অর্পণ চক্রবর্তী। সার্বিক অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সংগীত বিদ্যালয়ের সহ-সম্পাদক অধ্যাপক প্রশান্ত কুমার বসাক। পরে অতিথিসহ সকলকে আপ্যায়ন করা হয়। এছাড়াও পৌর শহরের হাটখোলা দুর্গা মন্দির, বসাকপাড়া,

সাহাপাড়া, গোবিন্দ মন্দির, কলেজ পাড়া, জুগিপাড়া, গন্ডাবাড়ি বাচোর, গুয়াগাঁও সহ বিভিন্ন মন্দির ও গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে।
পূজার অনুষ্ঠানমালায় ছিল  পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান,সন্ধ্যা আরতি ও
আলোকসজ্জা। রাণীশংকৈল পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাধন বসাক বলেন,সরস্বতী পূজা গতবারের চেয়ে এবারে বৃদ্ধি পেয়েছে জাঁকজমক ভাবে পূজা হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com