1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
দেশের কৃষি ও কৃষকরা উন্নত হলে দেশ-জাতির উন্নতি সাধন সম্ভব—– কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি-গাজীপুর সংবাদ  তাহিরপুরে জাতীয় যুব দিবস পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা-গাজীপুর সংবাদ  উপজেলা প্রশাসন ও পৌরসভার সহযোগিতায় দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বনভোজন-গাজীপুর সংবাদ  ভোটের ফল বিরোধী দলগুলোর প্রতি জনগণের অবস্থান স্পষ্ট করেছে: ঠাকুরগাঁওয়ের পানি সম্পদ প্রতিমন্ত্রী-গাজীপুর সংবাদ  দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: ঠাকুরগাঁওয়ে জামায়াত প্রার্থী-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামানত হারালেন চরমোনাইয়ের প্রার্থীসহ তিনজন-গাজীপুর সংবাদ  ছাতকে ছাহেব বাড়ি এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন-গাজীপুর সংবাদ  ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন—কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি-গাজীপুর সংবাদ  গোয়াইনঘাট থানা পুলিশের অ ভি যা ন, দুই ব্যাগভর্তি ভারতীয় ম দ সহ আ ট ক রাজু-গাজীপুর সংবাদ  ছাতকে আইনশৃঙ্খলা সভায় —-এমপি মিলন মাদক, চোরাচালান ও বালু বন্ধে কঠোর নির্দেশনা দিয়েছেন-গাজীপুর সংবাদ 

রাণীশংকৈলে মসজিদের ইমাম হত্যা মামলার বিচারের দাবিতে মানববন্ধন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ২২৮ টাইম ভিউ

হুমায়ুন,কবির,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে প্রায় এক হাজার নারী পুরুষের উপস্থিতিতে আলোচিত নেকমরদ মতিন মার্কেট মসজিদের ইমাম খাইরুল ইসলামকে নির্মমভাবে হত্যার বিচারের দাবিতে ঘন্টাব্যাপি বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেল ৫ টায় উপজেলার নেকমরদ বাজার চৌরাস্তা মৌড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে বক্তব্য রাখেন নিহতের, স্ত্রী বাদী শাহিনুর বেগম, মেয়ে খাদিজাতুল কোবরা, নেকমরদ আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহাজালাল জুয়েল,বিএনপি নেতা সোহেল রানা, নেকমরদ ইউনিয়ন যুবদলের নেতা কাউসার হাবিব, নিহতের বন্ধু দবিরুল ইসলাম, নেকমরদ বড় জিদের ইমাম সাইদুর রহমান, নিহতের ভাতিজা সোহেল রানা, ভাগিনা মাইনুল ইসলামসহ অনেকে। এ সময় নিহতের স্ত্রী ও স্বজনরা বলেন, পুলিশের খাম খেয়ালির  কারণে আসামি ধরা হচ্ছেনা। তারা আরো বলেন, এ হত্যার বিচারের আগেই নেতারা বিষয়টি মিমাংসা করার তৎপরতা চালাচ্ছেন। সেইসাথে তারা মূল আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। উল্লেখ্য, গত শনিবার (১মার্চ) সকালে রাণীশংকৈল উপজেলার নেকমরদ দূর্লভপুর বামনবাড়ী এলাকায় একটি ভুট্টা ক্ষেত থেকে হাত পা বাঁধা অবস্থায় ইমাম খায়রুলের লাশ উদ্ধার করে রাণীশংকৈল থানা পুলিশ। নিহত খায়রুল ইমামতির পাশাপাশি নেকমরদ বামনবাড়ি শামসুদ্দিনের হাস্কিং মিলে নৈশপ্রহরী হিসাবে কাজ করতেন। হত্যার ৬ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক বলেন, মামলার আসামিরা অজ্ঞাতনামা হওয়ায় তাদের এখনো শনাক্ত করা যায়নি, দ্রুত শনাক্ত করে তাদের গ্রেপ্তার করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com