
হরিপুর(ঠাকুরগাঁও)প্রতিনিধি।।
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় ঘুষ লেনদেনের সময় দুদকের অভিযানে দুই জনকে আটক করা হয়েছে। সোমবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১১ টায় হরিপুর উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা শেরুকুজ্জামান ও অফিস স্টাফ আব্দুল মান্নানকে পাঁচ হাজার টাকা ঘুষ লেনদেনের সময় হাতে নাতে আটক করে সহকারী পরিচালক ও উপ

পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয় ঠাকুরগাঁও আজমির শরীফ মারজী এ সময় হরিপুর থানা পুলিশ উপস্থিত ছিলেন। বর্তমানে আসামীরা দুদকের হেফাজতে রয়েছে। তাদের রিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply