1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীশংকৈলে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা খতিবউদ্দীনের শেষ বিদায়, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন-গাজীপুর সংবাদ  আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  দেশের কৃষি ও কৃষকরা উন্নত হলে দেশ-জাতির উন্নতি সাধন সম্ভব—– কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি-গাজীপুর সংবাদ  তাহিরপুরে জাতীয় যুব দিবস পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা-গাজীপুর সংবাদ  উপজেলা প্রশাসন ও পৌরসভার সহযোগিতায় দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বনভোজন-গাজীপুর সংবাদ  ভোটের ফল বিরোধী দলগুলোর প্রতি জনগণের অবস্থান স্পষ্ট করেছে: ঠাকুরগাঁওয়ের পানি সম্পদ প্রতিমন্ত্রী-গাজীপুর সংবাদ  দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: ঠাকুরগাঁওয়ে জামায়াত প্রার্থী-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামানত হারালেন চরমোনাইয়ের প্রার্থীসহ তিনজন-গাজীপুর সংবাদ  ছাতকে ছাহেব বাড়ি এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন-গাজীপুর সংবাদ  ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন—কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি-গাজীপুর সংবাদ 

ফিলিস্তিনে গণহত্যা ও ভারতে মুসলমানদের ওপর নির্যাতনের, প্রতিবাদে রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ২৫০ টাইম ভিউ

হুমায়ুন কবির,রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ফিলিস্তিনে ইসরাইলী সন্ত্রাসী কর্তৃক বর্বর হামলা,গণহত্যা ও ভারতে সংখ্যালঘু মুসলমানদের ওপর হামলা,অগ্নি সংযোগ ও নির্যাতনের প্রতিবাদে  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে ।

সর্বস্তরের জনগণের অংশগ্রহণে শুক্রবার (২১ মার্চ) বিকাল ৩ টায় পৌর শহরের রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠ থেকে একটি বিশাল বের হয়ে মিছিলটি পৌর শহরের  প্রধান সড়ক প্রদক্ষিণ করে বন্দর চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। ওখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রজব আলী, জেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মাওলানা মোজ্জাম্মেল হোসেন, সাবেক উপজেলা ছাত্র শিবিরের সভাপতি সাব্বির হোসেন, ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদ, মাওলানা হারুন উর রশীদ প্রমুখ। এছাড়াও বিক্ষোভ মিছিলে উপজেলার সকল রাজনৈতিক দলের নেতাকর্মী ও সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, ফিলিস্তিনে ছোট ছোট শিশু ও সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। এই নির্মমতা আমাদের বিবেককে নাড়া দেয়,কিন্তু বিশ্ব বিবেক যেন আজ নির্বিকার। দখলদার রাষ্ট্র ইসরায়েল ক্রমাগত ফিলিস্তিনকে কোণঠাসা করছে। সন্ত্রাসীরা যেভাবে মুসলমানদের উপর আক্রমণ করছে, তার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে এই নিপীড়ন দমনের জন্য আন্তর্জাতিকভাবে ইসরায়েলকে কোণঠাসা করতে হবে। আমরা ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছি এবং ন্যায়সংগত অধিকার না পাওয়া পর্যন্ত আমাদের প্রতিবাদ চলবে। বক্তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন বলেন অবিলম্বে ইসরায়েলকে এই গণহত্যা বন্ধ করার জন্য চাপ প্রয়োগ করুন।” এবং ইসরাইলী ও ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানান তারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com