1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করল স্বেচ্ছাসেবক পথের আলো ফাউন্ডেশন-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত একজন গ্রেফতার-গাজীপুর সংবাদ  বেপরোয়া ব্যাটারিচালিত অটোরিকশায় বিপর্যস্ত সড়ক: ঢাকা, সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি-গাজীপুর সংবাদ  নবনির্বাচিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে পটুয়াখালী জেলা শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে আনন্দ মিছিল-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে ২০ বোতল বিদেশি মদসহ একজন গ্রেফতার- গাজীপুর সংবাদ  পীরগঞ্জে ইএসডিও’র উদ্যোগে প্রমীলা প্রীতি ফুটবল: রাঙ্গাটুঙ্গি একাডেমি বিজয়ী।-গাজীপুর সংবাদ  মোহনা টিভির সিইও অপসারণের খবর ভিত্তিহীন দাবি-গাজীপুর সংবাদ  ছাতকে বৃহত্তর ছাতক প্রবাসী সমিতি নর্থ ওয়েস্ট ইউকের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির।-গাজীপুর সংবাদ  ছাতকে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির আয়োজনে “জ্ঞানদ্বীপ” মেধাবৃত্তি পরিক্ষা সম্পন্ন-গাজীপুর সংবাদ  নির্বাচনী সাবসেন্টার স্থানান্তরের দাবিতে ছাতকের ছনখাইড়ে সংবাদ সম্মেলন-গাজীপুর সংবাদ 

ছাতকের গোদাবাড়ি মসজিদের ঈমামকে উৎসাহ উদ্দীপনায় বিদায় সংবর্ধনা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ২৬৬ টাইম ভিউ

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতকের নোয়ারাই ইউনিয়নের গোদাবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম ও খতিব মাওলানা কে এম আল আমীনের বিদায় উপলক্ষে গ্রামবাসীর উদ‍্যোগে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন তিনি গোদাবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ ঈমাম ও খতিবের দায়িত্বে ছিলেন। সোমবার ৭ এপ্রিল গোদাবাড়ি জামে মসজিদ মাঠে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোদাবাড়ি গ্রামের বাসিন্দা, অবসরপ্রাপ্ত উপ সহকারী কৃষি কর্মকর্তা ও মসজিদের মোতাওয়াল্লী আব্দুল হামিদ। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, ঈমামরা হলেন সমাজের নেতা এবং সম্মানিত ব‍্যক্তি। একজন ঈমামকে আনুষ্ঠানিক বিদায় দিতে পেরে আমরা গ্রামবাসী গর্বিত ও আনন্দিত। মাওলানা আল আমীন একজন বিচক্ষণ মুফাসসির আর দাঈ ইলাল্লাহ। তার বিদায় আমাদের জন্য খারাপ সংবাদ হলেও নিজ প্রয়োজনের তাগিদে আমরা তাকে বিদায় দিতে বাধ্য হয়েছি। কর্মজীবনে এই এলাকার দ্বীন প্রচারে ঈমামের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় ছিলো। সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলিফ আইডিয়াল একাডেমির প্রিন্সিপাল মাওলানা জহির মোহাম্মদ রাগীব রাবেয়া উচ্চ বিদ‍্যালয়ের শিক্ষক আব্দুল হাই, স্থানীয় আবুল হুসেন ফারুক, জসিম উদ্দিন, মনজুরুল হক, আল- মারজান, হাফিজ সিদ্দিকুর রহমান, হাফিজ সাইফুল ইসলাম, হাফিজ রেজাউল আহমদ, মোঃ এমরান আহমদ, এ টি এম আফজাল, মোঃ হেলাল আহমদ। সংবর্ধনা শেষে বিদায়ী ঈমাম মাওলানা আল আমীনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং মোটর শোভাযাত্রার মাধ্যমে তার গ্রামের বাড়িতে পৌঁছে দেন গ্রামের যুবকরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com