1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধা বৃত্তি” পরীক্ষা সম্পূর্ণ হয়েছে-গাজীপুর সংবাদ  ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ 

গজারিয়া বিশিষ্ট পরিবহন ব্যবসায়ী মো:হাবিবুর রহমান এর কুলখানি অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৫৩ টাইম ভিউ

ওসমান গনি,গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা বালুয়াকান্দি ইউনিয়ন এর তেতৈতলা গ্রামে নিজ বাড়িতে বিশিষ্ট পরিবহন ব্যবসায়ী মো:হাবিবুর রহমান এর কুলখানি অনুষ্ঠিত হয়েছে।

মরহুমের পরিবারের আয়োজনে এ কুলখানিতে নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন।এ সময় তার পবিত্র আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এতে অংশ নেন গজারিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন ভূইয়া, মুন্সিগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোজাম্মেল হক মুন্না,বি,এন,পি নেতা রনি মাষ্টার,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মিজানুর রহমান দেওয়ান,বিশিষ্ট সমাজ সেবক মো:শামছুল হক বেপারী,মহসিন মিয়া,মনির হোসেন,বালুয়াকান্দি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মাসুম ঢালীসহ বালুয়াকান্দি তেতৈতলা, রায়পাড়ার নানা শ্রেনীর পেশার লোকজন।

তিনি ছিলেন বিরল ব্যক্তিত্ব এবং দলমত নির্বিশেষে সকলের কাছেই অত্যন্ত প্রিয় একজন মানুষ। তার মতো লোক জীবনে হাতেগোনা কয়েকজন পাওয়া যায়।জানা যায়,বিশিষ্ট পরিবহন ব্যবসায়ী ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বালুয়াকান্দীস্থ হোটেল নাইট মুন এর মালিক,তেতৈতলা নিবাসী, ঈদগাহ মহল্লা জামে মসজিদ কমিটির সভাপতি,স্বজ্জন ও সামাজিক মানুষ(ছোট রায়পাড়ায় জন্ম গ্রহণকারী)আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান গত ২৬ ফেব্রুয়ারিতে ইন্তেকাল করেন।

মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে কুলখানির আয়োজন করে চার হাজার মানুষকে পেট ভরে খাওয়ার আয়োজন করে তাঁরা।

এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে মরহুমের ছেলে হারুন অর রশিদ(জামান)বলেন,বাবা সামাজিক মানুষ ছিলেন,সর্বস্তরের মানুষের সাথে ছিল সখ্যতা তাই মসজিদ,মাদ্রাসা,ঈদগাঁ,গোরস্তান এর পাশাপাশি আত্নীয় স্বজন ও এলাকাবাসীকে খাওয়ানোর আয়োজন করলাম,সবার কাছে বাবার জন্য দোয়া চাই।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com