1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধা বৃত্তি” পরীক্ষা সম্পূর্ণ হয়েছে-গাজীপুর সংবাদ  ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ 

আ.লীগকে নিষিদ্ধের দাবিতে রাণীশংকৈলে গণঅধিকার পরিষদের বিক্ষোভ- সমাবেশ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ১৪৪ টাইম ভিউ

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ । শনিবার (১০ মে ) রাত ৮ টায় উপজেলা গণঅধিকার পরিষদ এর উদ্যোগে এবং বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মামুনুর রশিদ মামুনের নেতৃত্বে উপজেলার শিবদিঘি পার্টি অফিস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তা মৌড়ে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে বিক্ষোভকারীরা

ধর ধর লীগ ধর, ধরে ধরে জেলে ভর,দালালি না রাজপথ, রাজপথ রাজপথ, আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, এমন স্লোগান দেন। এতে গণ অধিকার পরিষদের প্রায় দুই শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। সমাবেশে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন তার বক্তব্যে বলেন, দেশের গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার রক্ষার স্বার্থে  আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এখন সময়ের দাবি। তিনি আরো বলেন, গত ১৭ বছরে আওয়ামী লীগ গণহত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে দেশকে অস্থির করে তুলেছে।

আমাদের ভাই-বোনদের রক্ত যাদের হাতে, সেই হত্যাকারীদের আর এই মাটিতে ঠাঁই হবে না। আমাদের দাবি স্পষ্ট, আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তিনি রাণীশংকৈল উপজেলা প্রশাসনকে হুশিয়ার করে বলেন, যারা আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসী তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে প্রশাসন যদি আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেফতার করতে বিলম্ব দেখায় তাহলে পরবর্তীতে থানা ঘেরাও কর্মসূচি হবে।
এসময় বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, গণ অধিকার পরিষদ রাণীশংকৈল উপজেলা শাখার সভাপতি সোহরাব আলী, সহ-সভাপতি আবুল হোসেন, সম্পাদক জাফর আলী, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, যুগ্ম সাধারণ সম্পাদক, কাজী আলামীন, সহ-দপ্তর সম্পাদক, জহিরুল ইসলাম প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com