1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধা বৃত্তি” পরীক্ষা সম্পূর্ণ হয়েছে-গাজীপুর সংবাদ  ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ 

গজারিয়া ক্ষতিগ্রস্ত পরিবারকে ২ লাখ টাকা দিল উপজেলা বিএনপি-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১২ মে, ২০২৫
  • ১৩৭ টাইম ভিউ

ওসমান গনি,গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আরালিয়া গ্রামে আর্টিলারি সেল বোমা নিষ্ক্রিয়করণ প্রক্রিয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে উপজেলা বিএনপি গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে উপজেলা বিএনপির পক্ষ থেকে ২ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।

সহায়তা হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মুজিবুর রহমান, গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিকুল্লা ফরিদ, যুগ্ম আহ্বায়ক ও গজারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহসান উল্লাহ, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম খান, ইঞ্জিনিয়ার মকবুল আহমেদ রতন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রনি মাস্টারসহ আরও অনেকে।

বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন ভূঁইয়া, সাবেক কমিশনার মোতাহার হোসেন জাহাঙ্গীর, গুয়াগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইস্পাহানি মেম্বার, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. জসিম উদ্দিন, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি নাসির উদ্দিন বুলু, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহাদি ইসলাম বাবুও এ সময় উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম জানান, ৭ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী, ৬৬টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হিসেবে তালিকাভুক্ত হয়েছে। সরকারি সহায়তার পাশাপাশি বিএনপির এই নগদ ২ লক্ষ টাকা গ্রহণ করা হয়েছে এবং খুব দ্রুত সময়ের মধ্যেই এই সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে বিতরণ করা হবে।

বিএনপির শীর্ষস্থানীয় নেতা আলহাজ্ব মুজিবুর রহমান বলেন, বোমা নিষ্ক্রিয়করণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে আমরা এর আগে এক লক্ষ টাকা সহায়তা দিয়েছি। আজ আরও দুই লক্ষ টাকা ইউএনও’র হাতে তুলে দেওয়া হলো। জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মহিউদ্দিন সাহেবের দিকনির্দেশনায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তিনি আরও জানান, ভবিষ্যতেও নিরীহ জনগণের পাশে থেকে বিএনপি মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে যাবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com