1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

গজারিয়া থানায় পরিদর্শন করলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১৪১ টাইম ভিউ

ওসমান গনি,গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা গজারিয়া থানা পরিদর্শন করলেন আদালতের বিচারক চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন।

থানার সেবা কার্যক্রম ও বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন বিচারক গাজী দেলোয়ার হোসেন। প্রথমে তাকে ফুলেল শুভেচ্ছা জানান থানার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ।

এ সময় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট থানায় আসা সাধারণ মানুষের সেবামূলক কার্যক্রম ও থানার কর্মকর্তাদের কর্ম দক্ষতা বৃদ্ধির দিকনির্দেশনা, সাধারণ মানুষদের সঠিকভাবে সেবা দান ও হয়রানি থেকে রেহাই পাওয়ার বিষয়ে থানার কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় করেন।

পরে থানা পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন বিচারক গাজী দেলোয়ার হোসেন। গজারিয়া থানার পক্ষ থেকে বিচারক গাজী দেলোয়ার হোসেনকে শুভেচ্ছা ও অভিনন্দন স্মারক তুলে দেন থানার ইনচার্জ সহ অন্যান্য কর্মকর্তারা।

এর আগেও তিনি জেলার অন্যান্য সকল থানা পরিদর্শন করেছেন। থানা পরিদর্শনে উপস্থিত ছিলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম, আদালতের নাজির মো: আবু হানিফ সহ থানায় কর্মরত অন্যান্য পুলিশ সদস্যগণ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com