1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
পবিপ্রবিতে ইএসডিএম ক্লাবের উদ্যোগে “Higher studies and Research in Germany”শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।-গাজীপুর সংবাদ  Guida ai prelievi nei casinò online: tutto quello che devi sapere ইখতিয়ার উদ্দিন বায়েজিদ বোস্তামী থানার নতুন ওসি জননিরাপত্তা অপরাধ দমনে অভিযানে সকলের সহায়তা: সিএমপি-গাজীপুর সংবাদ  অ্যান্টিসিপেটরি এ্যাকশন ট্রিগার-বেইজড পাইলট-২০২৬’ প্রকল্পের আওতায় পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় ৪২০ পরিবারকে নগদ সহায়তা-গাজীপুর সংবাদ  নৌকা নিয়ে চা বিক্রি করা বাবার স্বপ্নপূরণ: ৭৫ লাখ টাকার স্কলারশিপ পেলেন গনেশপুরের রুহি-গাজীপুর সংবাদ  কেক কেটে ডাকুয়া ব্রিজ বাজারে সিটি ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের যাত্রা শুরু-গাজীপুর সংবাদ  ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা উদ্বেগ দেখা দিয়েছে-গাজীপুর সংবাদ  ছাতকে পবিত্র ঈদে মিলাদুনন্নবী উপলক্ষে বর্ণাঢ্য মুবারক র্যালি অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতক-সিলেট রেলপথ প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু কাজ শেষ হয়নি চারআনা-গাজীপুর সংবাদ  প্রতারণা মামলায় হয়রানির অভিযোগ, জমি ক্রয়ের পরও মামলায় জড়ানোর দাবি ভুক্তভোগীর-গাজীপুর সংবাদ 

রাণীশংকৈলে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক সেমিনার-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ২২৯ টাইম ভিউ

হুমায়ুন কবির,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বাংলাদেশ প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় ফেজ) প্রকল্পের আওতায় অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়। সোমবার(২ জুন)দুপুরে সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিমের সভাপতিত্বে সেমিনারে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয় ঠাকুরগাঁও সহকারী পরিচালক মোছা: সাইয়েদা সুলতানা। প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সমাজসেবক আব্দুল হামিদ, ইউপি চেয়ারম্যান জিতেন চন্দ্র বর্মন, শরৎ

চন্দ্র রায়, প্যানেল চেয়ারম্যান হেদায়েতুল্লাহ, ইএসডিও প্রেমদীপ প্রকল্পের কর্মকর্তা খায়রুল আলম, প্রেসক্লাব (পুরাতন) সভাপতি সফিকুল ইসলাম শিল্পী, প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম প্রমুখ। সেমিনারে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ১০টি প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর অংশগ্রহণে জীবনমান উন্নয়ন বিষয়ক দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
এ সময় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন কর্মকর্তা নাজমুস সাকিব। প্রধান আলোচক তার বক্তব্যে বলেন,
বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠী প্রাচীনকাল থেকে বংশানুক্রমে গড়ে ওঠা গ্রাম বাংলার ঐহিত্যবাহী মৃৎ শিল্প, কামার, বাঁশ-বেত ও কাঁসা-পিতলের পণ্য প্রস্তুতকারক কিংবা মুচি’র মতো বেশ কিছু পেশা আমাদের চিরায়ত ঐতিহ্য। এটি যেন কালের গর্ভে  হারিয়ে না যায়, এজন্য এদের নিয়ে ২০১৭ সাল থেকে সমাজসেবা অধিদপ্তর কাজ করছে। এসব কাজে যারা জড়িত, তাদের

শিক্ষা ও জীবনযাত্রার মান সমুন্নত রাখা এবং আধুনিকতার সাথে তাল মিলিয়ে প্রতিটি শিল্পকে আকর্ষণীয়
ও পরিবেশবান্ধব হিসাবে গড়ে তুলতে হবে, দেশের ঐতিহ্যপূর্ণ প্রান্তিক পেশাজীবীদের পণ্যসমূহ আধুনিক টেকসই ও গ্রহণযোগ্য করতে হবে। তিনি আরো বলেন, আগ্রহ প্রকাশের সাথে সঠিক বাছাই,পরবর্তী প্রশিক্ষণ এবং কঠোর মনিটরিং এর মাধ্যমে এসব পেশায় জড়িতদের যথাযথ উন্নয়নকল্পে সমাজসেবা অধিদপ্তরের প্রতি বিশেষ নির্দেশনা প্রদান করেন প্রধান আলোচক।সেমিনারে কামার, কুমার, নাপিত, জেলে,বাঁশ ও বেতশিল্পী, জুতা প্রস্তুত ও মেরামতকারী, নকশীকাঁথা শিল্পী এবং হস্তশিল্প কারিগরসহ ১০টি প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর প্রায় অর্ধশতাধিক সদস্য অংশগ্রহণ করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com