1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম:
সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধা বৃত্তি” পরীক্ষা সম্পূর্ণ হয়েছে-গাজীপুর সংবাদ  ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ 

ভাঙ্গন লেগেছে” জাতীয় পার্টি (জেপি- মঞ্জু’র ) দলে!! ১০ নেতাকর্মীর পদত্যাগ।-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৭০৪ টাইম ভিউ

মোঃ ফেরদৌস মোল্লা,পিরোজপুর জেলা প্রতিনিধি

জাতীয় পার্টি জেপি ভান্ডারিয়া উপজেলার জাতীয় পার্টির (জেপি)’র সিনিয়র সহ-সভাপতি গোলাম সরওয়ার জোমাদ্দার ও সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম উজ্জল তালুকদার সহ ১০ নেতাকর্মী পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৫ জুন) বিকালে দলের প্রেসিডিয়াম সদস্য ও ভান্ডারিয়া উপজেলা কমিটির সভাপতি মনিরুল হক জোমাদ্দারের নিকট তারা পদত্যাগ পত্র জমা দেয়।

পদত্যাগকৃত অন্যান্য নেতারা হলেন উপজেলা জাতীয় পার্টি জেপির সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম খোকন সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার হাসান দুলাল মল্লিক, মিজানুর রহমান সেন্টু মোল্লা, পৌর জাতীয় পার্টির (জেপি)’র সদস্য সচিব আহসানুল কিবরিয়া ফরিদ মল্লিক, উপজেলা স্বেচ্ছা সেবক পার্টির আহবায়ক মনির সরদার, উপজেলা যুব সংহতির আহবায়ক রেজাউল হক রেজভি জোমাদ্দার, উপজেলা জাতীয় পার্টির (জেপি)’র কৃষি বিষয়ক সম্পাদক আমীর হোসেন মল্লিক ও উপজেলা স্বেচ্ছা সেবক পার্টির নেতা মনির তালুকদার।

এ বিষয়ে সদ্য পদত্যাগকৃত সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম উজ্জল তালুকদার জানান, আমরা আমাদের ব্যাক্তিগত কারনে পদত্যাগ করেছি।

সভাপতি মনিরুল হক জোমাদ্দার জানান, বিকেলে দলের বিভিন্ন পদের ১০ নেতার পদত্যাগ পত্র আমার কাছে জমা দিয়েছে। দলের চেয়ারম্যানের সাথে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহন করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com