1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

ভান্ডারিয়ায় কুয়েত প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১২২ টাইম ভিউ

মোঃ ফেরদৌস মোল্লাহ্,পিরোজপুর জেলা প্রতিনিধি

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় গাছ থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকালে উপজেলার গৌরীপুর ইউনিয়নের উত্তর পৈকখালী গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ জুমেনা বেগম (৪৫) উত্তর পৈকখালী গ্রামের কুয়েত প্রবাসী কাওসার আকনের স্ত্রী। তিনি দীর্ঘ ১২ বছর ধরে কিডনি রোগে ভুগছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের অসুস্থতা ও চিকিৎসার খরচ নিয়ে পরিবারে চাপ চলছিল। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থাও আরও খারাপ হয়। এ অবস্থায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। বিকেল ৩ টার দিকে ঘরের পাশের জামরুল গাছে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা। খবর পেয়ে ভাণ্ডারিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠায়।

ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ আনওয়ার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com