1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীশংকৈলে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা খতিবউদ্দীনের শেষ বিদায়, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন-গাজীপুর সংবাদ  আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  দেশের কৃষি ও কৃষকরা উন্নত হলে দেশ-জাতির উন্নতি সাধন সম্ভব—– কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি-গাজীপুর সংবাদ  তাহিরপুরে জাতীয় যুব দিবস পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা-গাজীপুর সংবাদ  উপজেলা প্রশাসন ও পৌরসভার সহযোগিতায় দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বনভোজন-গাজীপুর সংবাদ  ভোটের ফল বিরোধী দলগুলোর প্রতি জনগণের অবস্থান স্পষ্ট করেছে: ঠাকুরগাঁওয়ের পানি সম্পদ প্রতিমন্ত্রী-গাজীপুর সংবাদ  দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: ঠাকুরগাঁওয়ে জামায়াত প্রার্থী-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামানত হারালেন চরমোনাইয়ের প্রার্থীসহ তিনজন-গাজীপুর সংবাদ  ছাতকে ছাহেব বাড়ি এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন-গাজীপুর সংবাদ  ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন—কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি-গাজীপুর সংবাদ 

ঠাকুরগাঁওয়ে মোবাইল চার্জার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৫৫০ টাইম ভিউ

হুমায়ুন কবির (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় মোবাইল চার্জার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রামিম হোসেন(৮) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) দুপুরে উপজেলার আমগাঁও ইউনিয়নের ভুসলোটি গ্রামে এ ঘটনা ঘটে।পারিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন দুপুরে শিশু রামিম নিজ ঘরে বিছানায় শুয়ে থাকা অবস্থায় মোবাইল চার্জ দেওয়ার সময় চার্জার পিন হাত দিয়ে মুখে নেয়ার পর হঠাৎ শর্টসার্কিট হয়ে গেলে সাথে সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে ঘটনাস্থলেই মারা যায়। দেখতে পেয়ে শিশুটির বড় ভাই চিৎকার করলে আশপাশের লোকজন

ছুটে আসে কিন্তু শেষ পর্যন্ত রামিমকে বাঁচানো সম্ভব হয়নি। রামিমের পিতা মো. জাকির হোসেন  কাঁদতে কাঁদতে বলেন, আমি বাইরে ছিলাম। বাসায় এসে দেখি আমার ছেলে নিস্তেজ হয়ে বিছানায় পড়ে আছে। মুখে তার বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার চিহ্ন ছিল। আমার বড় ছেলে ও স্থানীয়রা বাঁচানোর চেষ্টা করেও ছোট ছেলেটাকে আর ফেরানো গেল না। আমগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হবিবুর রহমান চৌধুরী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশু রামিম এর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।এ নিয়ে শিশুটির পরিবারসহ এলাকায় শোকের মাতম বিরাজ করছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com