1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীশংকৈলে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা খতিবউদ্দীনের শেষ বিদায়, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন-গাজীপুর সংবাদ  আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  দেশের কৃষি ও কৃষকরা উন্নত হলে দেশ-জাতির উন্নতি সাধন সম্ভব—– কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি-গাজীপুর সংবাদ  তাহিরপুরে জাতীয় যুব দিবস পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা-গাজীপুর সংবাদ  উপজেলা প্রশাসন ও পৌরসভার সহযোগিতায় দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বনভোজন-গাজীপুর সংবাদ  ভোটের ফল বিরোধী দলগুলোর প্রতি জনগণের অবস্থান স্পষ্ট করেছে: ঠাকুরগাঁওয়ের পানি সম্পদ প্রতিমন্ত্রী-গাজীপুর সংবাদ  দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: ঠাকুরগাঁওয়ে জামায়াত প্রার্থী-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামানত হারালেন চরমোনাইয়ের প্রার্থীসহ তিনজন-গাজীপুর সংবাদ  ছাতকে ছাহেব বাড়ি এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন-গাজীপুর সংবাদ  ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন—কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি-গাজীপুর সংবাদ 

রাণীশংকৈলে বালু ও মাটি উত্তোলনের দায়ে ৩ জনকে ১লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৫৮৬ টাইম ভিউ

হুমায়ুন কবির,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অবৈধভাবে পুকুর থেকে বালু উত্তোলন ও আবাসিক কৃষিজমি থেকে মাটি কেটে নিয়ে বিক্রির অপরাধে পৃথক অভিযানে ভ্রাম্যমাণ আদালত ৩ জনকে আটকের পর

১লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা করেছে। বৃহস্পতিবার (১৯ জুন) ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নিবার্হী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাফিউল মাজলুবিন রহমান দিনব্যাপী অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, উপজেলার নেকমরদ ইউনিয়নের কুমারগঞ্জ করনাইট গ্রামের আবাসিক এলাকায় একটি পুকুরে অবৈধভাবে খননযন্ত্র ভেকু মেশিন বসিয়ে বালু উত্তোলন করে বিক্রির অপরাধে ওই পুকুরের মালিক শাহাজাহান আলী (৪০) ও ভেকু চালক জাকারুল (২৮) নামে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৭ (ক) অনুসারে ব্যক্তি মালিকানাধীন জমি

থেকে বালু কিংবা মাটি উত্তোলন করার অপরাধে ১৫ ধারা
মোতাবেক দুই জনকে ৫০ হাজার টাকা করে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। অপরদিকে উপজেলা খুনিয়া দিঘি এলাকায় পতিত কৃষিজমির মাটি কাটার দায়ে মোহাম্মদ আলী (৪৮) নামের একজনকে আটকের পর স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৮৯ এর (২)ধারা অনুসারে তাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নিবার্হী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাফিউল মাজলুবিন রহমান বলেন, পুকুর থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও কৃষিজমির মাটি কেটে তারা নিয়ে যাচ্ছিলেন এমন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com