1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম:
¿Qué tácticas implementa Mourinho que puedes aplicar en Mediterráneo Digital? Cómo elegir los mejores casinos online de España en 2026: seguridad en retiros y Как найти тихую и безопасную квартиру на сутки в Гомеле для всей семьи নরসিংদী রায়পুরা মরজাল ইউনিয়নে চেয়ারম্যান পদপপ্রার্থী জাকির হোসেন মুন্সি জনগণের পাশে থাকার পপ্রত্যয়ে এগিয়ে চলছেন।-গাজীপুর সংবাদ  নরসিংদী ‘দুর্গাপূজা ঘিরে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তে লিপ্ত ফ্যাসিস্ট সংগঠন’-গাজীপুর সংবাদ  Los 10 mejores casinos en 2026: cómo acceder a pagos rápidos y seguros en ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ১৬ বছরের রকিরের-গাজীপুর সংবাদ  গলাচিপায় ৩২ হাঁস নিধনের অভিযোগ, প্রতিবাদ করায় বাবা-ছেলেকে মারধর-গাজীপুর সংবাদ  Новички в Mostbet: пошаговое руководство по ставкам и играм Skatt och regler kring Casino utan svensk licens 2026: en guide för spelare

কাপাসিয়ায় কৃষক সংগঠণ শক্তিশালীকরণে হর্টেক্স ফাউন্ডেশনের দিনব্যাপী প্রশিক্ষণ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ২৯৮ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কাপাসিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে হর্টেক্স ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন পার্টনার প্রোগ্রামের আওতায় কৃষক এবং অংশীজন/কৃষক সংগঠন শক্তিশালীকরণের নিমিত্ত দিনব্যাপী প্রাতিষ্ঠানিক দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯/০৬/২০২৫) সকাল ৯ টা হতে বিকাল ৫টা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুমন কুমার বসাক এর সভাপতিত্বে ও ভ্যালু চেইন প্রমোশনাল অফিসার আফজালুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ড.মো: জাকির হোসেন অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকা অঞ্চল, বিশেষ অতিথি মোহাম্মদ রফিকুল ইসলাম খান উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি গাজীপুর, মূল প্রবন্ধক ও প্রশিক্ষক হিসেবে ছিলেন,মো: মামুন হোসেন পোস্ট হারভেস্ট এন্ড কোয়ালিটি অ্যাসুরেন্স

স্পেশালিস্ট হটেক্স ফাউন্ডেশন ঢাকা। দিনব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণে উত্তম কৃষি চর্চার মাধ্যমে কাঁটাল, সরিষার তেল, আধা, রসুন সুগন্ধি ধান চাষ, ভ্যালু চেইন ও বাজার সংযোগ, কৃষিপন্য বাজারজাতকরণ, চুক্তিভিত্তিক চাষাবাদ, ফসল সংগ্রহোত্তর ব্যবস্থাপনা, পরিবেশ ব্যবস্থাপনা, জেন্ডার ও সমতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। মধ্যসত্ত্বভোগী কমিয়ে সরাসরি পণ্য বিক্রির মাধ্যমে কৃষকেরা যাতে লাভবান হতে পারেন সে লক্ষ্যে পণ্যের গুনগত মান উন্নয়ন, প্যাক হাউজ স্থাপন ও ওয়ান স্টপ ফার্মার সেন্টার চালুর মাধ্যমে পণ্য বিক্রির উদ্যোগ নেয়ার কথা বলা হয়েছে। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবস্থাপক, প্রেসক্লাবের সভাপতি কামাল হোসেন, সুধীজন, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ উপজেলার শতাধিক কৃষক কৃষাণী এ কর্মশালায় অংশগ্রহণ করেন।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com